কলকাতায় তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ২১ মার্চ মউ স্বাক্ষর

পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শাখা খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় আসছে ফের বড়সড় বিনিয়োগ। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শাখা খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ কলকাতায় আসছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্র খোলার জন্য রাজারহাট-নিউটাউনের বেশ কয়েকটি জমি দেখবেন তাঁরা। পাশাপাশি ওই দিন রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তিও স্বাক্ষর করবেন। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০১৩ সালের ১ অগস্ট মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুম্বইতে বসেছিল বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনেই কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার প্রস্তাব দেন সেন্টারের আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্র গড়ে তোলার জন্য জমিও চান হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেন, নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ওই প্রকল্পের জন্য চার একর জমি দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। অর্থনৈতিক তালুকের (ফিনান্সিয়াল হাব) কাছেই ওই জমি চিহ্নিত করা হয়েছে৷

কিন্তু রাজ্য সরকার জমি দেওয়ার বিষয়ে আগ্রহী হলেও বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। অবশেষে ফের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে জানানো হয়, আগামী ২১ মার্চ জমি দেখতে একটি প্রতিনিধি দল কলকাতায় আসবেন। ওই দিনই রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হবে। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির ফলে যেমন কর্মসংস্থান হবে তেমনই অনেক বহুজাতিক সংস্থাও বাংলায় পা রাখবেন বলে মনে করছেন রাজ্য সরকারের আধিকারিকরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ