বাপ্পি লাহিড়ীর প্রয়াণে ‘কান্না’ টলিউডে জুড়ে! শোকাহত শিল্পীরা

না ফেরার দেশে চলে গিয়েছেন 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মঙ্গলবারের গভীর রাতে প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে চলে গিয়েছেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মঙ্গলবারের গভীর রাতে প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কেউ ভেঙে পড়েছেন কান্নায় আবার কেউ শোকে বিহ্বল। বুধবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাপ্পি লাহিড়ীর প্রতি সমবেদনা জানিয়ে টুইটে লেখেন, ‘আমরা আরও একটি রত্ন হারিয়েছি… ভাষা হারিয়েছি! বাপ্পি দা’র পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা।’ বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবরে কার্যত ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। প্রতিক্রিয়া দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

ঋতুপর্ণা জানিয়েছেন, ‘এত স্নেহ, আদর, ভালোবাসা আর কেউ দিতে পারে কিনা জানা নেই…আমার দাদা, পরম আত্মীয় চলে গেল। ‘ভাবতেই পারছি না, বাপ্পি দা নেই। কিছু বলার মতো অবস্থায় নেই। শুধু এটুকু বলতে পারি আমাদের সংগীত জগৎ একেবারে শূন্য হয়ে গেল। এত স্নেহ, আদর ভালোবাসা, আর কেউ দিতে পারে কিনা জানা নেই। বাপ্পি দা আমার পরিবার, আমার পরিবারের একজন। পরম আত্মীয় চলে গেল। কিছুদিন আগে ডেকে বলল, তোকে গান গাইতেই হবে, তুই আয়। তোকে রেকর্ড করতেই হবে আমার সঙ্গে। আমি বললাম পারব না। বলল না তুই পারবি। আমায় বোঝাল গানের কথাগুলো। আমি বললাম পারব না আমি। বলল, না তোকে করতেই হবে। ছোটবেলা থেকে বাপ্পিদাকে চিনি, জানি, ওর পরিবারের সঙ্গে আমাদের খুব সখ্য। পরিবারের একজন দাদা চলে গেল। আর কিছু বলতে পারছি না।’

টুইটে সমবেদনা জানিয়েছেন দেব থেকে শুরু করে মিমি চক্রবর্তী, সায়ন্তিক ব্যানার্জী, সহ আরও অনেকেই। ১৯৫২ সালে জলপাইগুড়ি জেলায় তাঁর জন্ম। ডাক নাম ছিল বাপ্পি। এক আত্মীয়ের রাখা নামেই আজ তিনি বিশ্ব কাঁপিয়েছেন। বাবা অপরেশ লাহিড়ি আর মা বাঁশুড়ি লাহিড়ি দুজনেই বাংলা সঙ্গীত জগতে পরিচিত নাম ছিলেন। গানের হাতেখড়ি পরিবারেই। ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর হিসাবে ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন৷ তাঁর আইকনিক গান জিমি জিমি আজা আজা… হলিউড ছবি ‘ You Don’t Mess With The Zohan’s’-এ ব্যবহার করা হয়েছিল।

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা