আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কখনও ঝেঁপে, কখনও ঝিরঝিরে, বৃষ্টিতে ভিজছে কলকাতা

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা(Kolkata)। কখনও আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি(Rain) নামছে তো কখনও ছেঁড়ে ছেঁড়া মেঘের ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। অথচ সকালে কিন্তু এই বৃষ্টি ছিল না। আকাশ বেশ পরিষ্কারই ছিল। কিন্তু সকাল ৯টার পর থেকেই আকাশের ভোল বদলাতে থাকে। আকাশ ঢাকা পড়ে কালো মেঘে। নামে ঝেঁপে বৃষ্টি। এরপর বেলা যতই গড়িয়েছে বৃষ্টি কিন্তু ঝরেই চলেছে। কিছুক্ষণ থামছে তো কিছুক্ষণ বাদে আবারও তা নামছে। কার্যত এ যেন শহরের বুকে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, শুধু রবিবারই নয়, সোমবারও দফায় দফায় বৃষ্টি ঝরবে শহরের বুকে। কেননা সক্রিয় হয়েছে মৌসুমি(Monsoon) বায়ু। তার জেরেই ঝরছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আগামী কয়েক দিনেও বৃষ্টির এই ইনিংস জারি থাকবে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির জেরে তাপমাত্রাও কমেছে। যার জেরে গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৬.৮ মিলিমিটার। অন্য দিকে, উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনও কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টি হবে না এখনই।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ