Omicron-এ আক্রান্ত নন ব্রিটেন ফেরত কলকাতার তরুণী

স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য। করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত তরুণীর শরীরে মিলল না Omicron-এর হদিশ। এর অর্থ করোনার নতুন প্রজাতি ওমিক্রন থাবা বসাতে পারল না

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য। করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত তরুণীর শরীরে মিলল না Omicron-এর হদিশ। এর অর্থ করোনার নতুন প্রজাতি ওমিক্রন থাবা বসাতে পারল না কলকাতায়। গত শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন ওই তরুণী। লন্ডন থেকে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের বিমানে কলকাতায় আসেন অষ্টাদশী তরুণী। এরপর নিয়মমাফিক তাঁর RT-PCR টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরই কলকাতায় ছড়িয়ে পড়ে ওমিক্রন আতঙ্ক। তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালেই ওই রিপোর্ট এসেছে। তাতে দেখা যায় ওই তরুণী করোনার ডেল্টা প্লাসে আক্রান্ত। ফলে কার্যত স্বস্তি ফিরেছে শহর কলকাতায়। আপাতত ওই তরুণী বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, করোনার কোনও উপসর্গ নেই ব্রিটেনে পাঠরতা ওই তরুণীর।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?