বিধিনিষেধ ভেঙে হাওড়ায় যাওয়ার চেষ্টা করার জন্য শুভেন্দুকে আক্রমণ কুণালের

রবিবার শুভেন্দু অধিকারী হাওড়া যাওয়ার উদ্দেশে বেরোলে তমলুকে তাঁর পথ আটকায় পুলিশ। যা নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার এক হাত নিলেন কুণাল ঘোষ। রবিবার শুভেন্দু অধিকারী হাওড়া যাওয়ার উদ্দেশে বেরোলে তমলুকে তাঁর পথ আটকায় পুলিশ। যা নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। এবার এই বিষয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দুকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেন তিনি।

রবিবার কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা নাটক করছেন। একটা ধর্মীয় আবেগে আঘাত পড়েছে বা একাংশের রাজনীতিবিদ প্ররোচনা দিচ্ছেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, তখন ছবি তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন। এরা সব মানসিক রোগী। শুভেন্দু মানসিক রোগী। রাহুল সিনহা চুল আঁচড়ায় দেখুন, যেন যাত্রা পালার সখী। এরা এখন গোষ্ঠী রাজনীতি করছে।’

রবিবার হাওড়ায় বিজেপির পার্টি অফিস দেখতে আসার জন্য কাঁথি থেকে বেরোন বিজেপি নেতা। কিন্তু রাস্তায় পুলিশ তাঁর গাড়ি আটকায়। এর পর পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন বিরোধী দলনেতা। চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি স্তম্ভিত। গতকাল রাত থেকে তাঁর কাঁথির বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়। এরপর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলে জানান তিনি। একইসঙ্গে কাঁথির আইসি সীমালঙ্ঘন করেছেন বলেও মুখ্যসচিবকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।  তাঁকে রাস্তায় আটকে দেওয়া নিয়ে আদালতেও যাবেন বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। প্রায় ২ ঘণ্টা আটক করে রাখার পর অবশেষে তাঁর রাস্তা ছেড়ে দেয় পুলিশ। এর পর তমলুক থেকে সোজা কলকাতায় এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা। কলকাতায় এসে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে অবস্থানে বসেন তিনি।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩