ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালের পর ফের আক্রান্ত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলাঘাটা থেকে ধাওয়া করে হামলার অভিযোগ। তাঁর দাবি, বেলেঘাটা থেকে বেরোনোর পর থেকেই তাঁকে অনুসরণ করা হয়। পরে একদল বাইক আরোহী তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালায়। কুণালের অভিযোগ, ইট, হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় বা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও পুলিশ নিশ্চিত করেনি।

কুণাল জানিয়েছেন, তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যাওয়ার পথেই তাঁকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, তাঁকে বাড়ি থেকে অনুসরণ করা হয়েছিল। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এমন ঘটনা দক্ষিণী সিনেমায় দেখা যায়। এমনকি তাঁর দাবি, তাঁকে খুন করে সেই দৃশ্যের ছবি তোলার পরিকল্পনাও করা হয়েছিল।’ কুণালের বক্তব্য, ‘এই ধরনের হামলায় তাঁর কণ্ঠস্বর থামানো যাবে না।’ এর আগের দিনও হামলার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের গাড়িকে ঘিরে। শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পাথর, ইট ও ডিম ছোড়ার পাশাপাশি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে কুণাল দাবি করেন। ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন বলেও জানান। বিভিন্ন প্রতিবেদনে হামলাকারীদের পরিচয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হওয়ার কথা উঠে এলেও পুলিশ তখনও কোনও পক্ষকে দায়ী করেনি।  

আরও পড়ুন: ‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর 

ঘটনার পর ভাঙাচোরা গাড়ি নিয়েই ভবানী ভবনের দিকে রওনা দেন বেলেঘাটার বিধায়ক। তাঁর উদ্দেশ্য ছিল পুলিশের কাছে ঘটনার কথা জানানো এবং গাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি দেখানো। কিন্তু ভবানী ভবনের গেটে পৌঁছনোর পর তাঁকে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর গাড়ি থেকে নেমে ভিতরে যাওয়ার চেষ্টা করলেও অনুমতি মেলেনি বলে দাবি করেন তিনি। এই নিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর উত্তপ্ত বচসা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে।

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা