অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে এজেন্সি, বিস্ফোরক কুন্তল ঘোষ

বৃহস্পতিবার আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন কুন্তল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় কুন্তল ঘোষকে। আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ বলেন, ‘এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।’ কেন্দ্রীয় এজেন্সি হেনস্থা করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন কুন্তল ঘোষ আরও বলেন, ‘অভিষেক কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া।’ প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতায় শহিদ মিনার ময়দানে জনসভা থেকে বলেছিলেন, ইডি সিবিআই মিথ্যা মামলা করলে একডাকে অভিষেকে ফোন করার কথা।

বুধবার কলকাতায় জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধযায় অভিযোগ করেছিলেন, সারদা-সহ একাধিক ঘটনার তদন্তে অভিযুক্তদের দিয়ে তৃণমূল নেতাদের নাম বলানোর চেষ্টা করানো হয়েছে। তিনি বলেন, সারদাকাণ্ডে (Saradha Scam) মদন মিত্র (Madan Mitra) এবং কুণাল ঘোষ (Kunal Ghosh) হেফাজতে থাকাকালীন, তাঁর নাম নিতে দু’জনকে চাপ দেওয়া হয়েছিল। 

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ধাক্কা শেয়ার মার্কেটে, সেনসেক্স পড়ল ৬৪৬.৮৯ পয়েন্ট

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ