১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মাত্র ১৮ বছর বয়সেই প্রাণ হারালেন ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত হলিউড অভিনেত্রী কেলি হটল। সুূত্রের খবর, আমেরিকার মেরিল্যান্ডে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। অভিনেত্রীর বাবা জোশুয়া হটল ফেসবুক লাইভে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে এই দুঃসংবাদ জানান। তিনি জানান, মেয়ের মরদেহ আনতে তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে যাচ্ছেন।

কেলির মৃত্যুর খবর নিশ্চিত করেছে টেক্সাস স্কুল ফর দ্য ডেফ (TSD)-ও। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। স্কুলের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময়ে কেলির পরিবার, বন্ধু এবং সহপাঠীদের পাশে রয়েছে তারা। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে কোনও জল্পনা না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে। ২০২১ সালের ‘গডজিলা ভার্সেস কং’ এবং ২০২৪ সালের ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান কেলি। ছবিতে তিনি এক শ্রবণপ্রতিবন্ধী অনাথ কিশোরীর চরিত্রে অভিনয় করেছিলেন, যার সঙ্গে কংয়ের গভীর সম্পর্ক গড়ে ওঠে। বাস্তব জীবনেও কেলি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন এবং আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে দক্ষ ছিলেন।

আরও পড়ুনঃ সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

জর্জিয়ার আটলান্টায় জন্ম কেলির। তাঁর বাবার পরিবারের একাধিক প্রজন্মই শ্রবণপ্রতিবন্ধী। ছোটবেলা থেকেই তিনি শ্রবণপ্রতিবন্ধী সম্প্রদায়ের সচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ শুরু করেন। ২০১৭ সালে মাত্র ৯ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন। একটি বিজ্ঞাপনে তাঁর অভিনয় নজরে আসে ‘গডজিলা ভার্সেস কং’-এর সঙ্গে যুক্ত এক সহকারী পরিচালকের। এরপর অডিশনের মাধ্যমে ‘জিয়া’ চরিত্রের জন্য নির্বাচিত হন। অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতায় আন্তর্জাতিক দর্শকের মন জয় করেছিলেন কেলি হটল। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হলিউড এবং তাঁর অনুরাগীরা।

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের