লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় মূল মাস্টারমাইন্ড সহ ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,লেকটাউন: লেকটাউনে দমকল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই ।তার মধ্যে একজন মূল মাস্টারমাইন্ড।
পুলিশ সূত্রে খবর ,লেকটাউনে দমকল কর্মী স্নেহাশীষ রায়কে গুলি করে খুন করার ঘটনায় গ্রেপ্তার হল আরো দুই । ধৃতদের নাম সাগর হালদার এবং অন্যজন তন্ময় পাল @ রাহুল। ঘোলা থানা(Ghola P.S.) এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাগর হালদার মূল মাস্টারমাইন্ড।

সুপারি কিলার অর্থাৎ শুটার সুপারি কিলারকে দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা। তন্ময় পাল ওরফে রাহুল সুপারি কিলারদের সাথে যোগাযোগ করেছিল ।খুন করার বিষয় নিয়ে এবং গোটা খুনের পরিকল্পনা থেকে শুরু করে একেবারে মাস্টারমাইন্ড মূল ভূমিকা ছিল সাগর। সাগর হালদার এর আগে তিনটি খুনে অভিযুক্ত । কখনো তিনি সোদপুর(Sodepur) কখনো বা ঘোলা কখনো বা লেকটাউন এলাকায় থাকতেন। এমনটাই পুলিশ জানতে পেরেছে। আগে যে তিনজন গ্রেফতার হয়েছিল তার মধ্যে আকাশকে জিজ্ঞাসাবাদ করে একেবারে সমস্ত তথ্য সামনে আসে।

এরপরেই গতকাল রাতে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং লেকটাউন থানার(Laketown P.S.) পুলিশ এই দুজনকে গ্রেফতার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ব্যবসায়িক শত্রুতার কারণে খুন করেছে। একদিকে লটারির ব্যবসা অন্যদিকে বালি পাথরের ব্যবসা ছিল সাগর হালদারের। সাগর এবং স্নেহাশীষ এই দুজনেই ব্যবসায়িক পার্টনারও ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হয় । নিজেদের হেফাজতে নেওয়া আবেদন জানানো হচ্ছে ।আরো একটি বিষয় পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে মহিলা সংক্রান্ত বিষয় কোনো আছে কিনা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল