থানার সিসিটিভি রাখতে হবে সচল, কড়া বার্তা লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সিসিটিভি না থাকা বা অচল থাকা নিয়ে সমস্য়া অনেক জায়গাতেই চলমান। বেশ কয়েকটি থানাতেও একই সমস্য়া। সম্প্রতি সব থানার সব সিসিটিভি সংক্রান্ত বিষয়ে লালবাজারের তরফে নয়া নির্দেশ জারি হয়েছে। বলা হয়েছে, থানার সিসি ক্যামেরাগুলি কী অবস্থায় রয়েছে তা নিয়ে একটি রিপোর্ট লালবাজারের কন্ট্রোল রুমে পাঠাতে হবে সমন্ত থানাকে।

কলকাতার প্রতিটি থানাতে কমপক্ষে তিনটি করে সিসিটিভি ক্যামেরা রাখা আছে। লক আপে, ঢোকা ও বেরোনোর পথে এবং থানার সেরেস্তাতে সিসিটিভি আছে। অনেক সময় বিনা কারণেই সিসিটিভি খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই একটি থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অভিযোগ জানাতে গিয়ে দুর্ব্যবহারের মুখোমুখি অভিযোগ দায়েরকারী। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে শীর্ষ কর্তারা জানতে পারেন, যে জায়গায় ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে সেখানে সিসিটিভি ক্যামেরা অচল। তাই সব থানার সব সিসি ক্যামেরাগুলি সচল রাখার জন্যই লালবাজারের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাঝে মধ্যেই কলকাতার অনেক থানার বিরুদ্ধে অভিযোগ শোনা যায় যে, কলকাতা পুলিশের একাধিক থানায় সিসিটিভি অচল। সিসিটিভিগুলি কেন বন্ধ সেই বিষয়ে এবার জানতে চেয়ে রিপোর্ট তলব লালবাজারের। প্রতিদিন থানার আধিকারিকদের লালবাজার কন্ট্রোল রুমে এই সংক্রান্ত সব তথ্য জানাতে হবে। সিসিটিভি অচল থাকলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামতের ব্যবস্থা করতে হবে। আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডের পর বিভিন্ন থানায় নির্দিষ্ট সংখ্যক সিসিটিভি না থাকার বিষয়টি প্রকাশ্যে আসে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি থানা চত্বরে ১৪ টি জায়গায় সিসিটিভি লাগানোর কথা বলা আছে। নির্দেশ মেনে কলকাতার ২৪ টি থানায় সিসিটিভি বসানো হয়েছে। কিন্তু সিসিটিভি বসানোর কাজ অনেক থানাতেই হয়নি। পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ যেখানে চলাফেরা করেন সেখানে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারের তরফে এই জন্য থানাপিছু ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!