দলনেত্রীর টানে লক্ষ্মীর বেশে ধর্মতলায় শহিদ সমাবেশে হাজির ঘাটালের লক্ষ্মীকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন মানুষ। ঘরের বাইরেই কোমর ছাড়িয়ে জল। প্রয়োজনীয় কাজে বের হলে যেতে হচ্ছে নৌকাতে। কিন্তু ২১ জুলাইয়ের সমাবেশ বলে কথা। না আসলে হয়? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টানেই জেলা জেলা থেকে বহু মানুষ হাজির হচ্ছেন ২১-র সমাবেশ। তেমনই ঘাটাল থেকেও বহু মানুষ এসেছেন। লক্ষ্মীর বেশে ধর্মতলায় শহিদ সমাবেশে হাজির ঘাটালের লক্ষ্মীকান্ত।

দলনেত্রী আগামীর বার্তা দিতে পারেন এই সমেবেশ থেকেই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে এটাই শেষ ২১ জুলাই। এই মঞ্চ থেকে নির্বাচনের রুটম্যাপ বেঁধে দিতে পারেন দলনেত্রী। তাই সকলের চোখ তাঁর ভাষণের দিকেই। দলনেত্রীর টানে কোমর জলকে থোড়াই কেয়ার করে ধর্মতলায় হাজির হয়েছেন ঘাটালের লক্ষ্মীকান্ত। লক্ষ্মীর সাজে সজ্জিত হয়ে এসেছেন তিনি।

ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। কেউ খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন। সাজে সজ্জায়, শ্লোগানে মুখরিত ধর্মতলা চত্বর। দলনেত্রী কথা সামনে থেকে শুনতে জেলা থেকেও ছুটে এসেছেন কর্মী সমর্থকরা।

স্কুলছাত্রীদের জন্য সুখবর, ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ শুভেন্দু সরকারের

‘ইরান যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’, কড়া বার্তা জোহরান মামদানির

হিজাব পরে আবুধাবিতে অঙ্কিতা লোখান্ডে, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই

RG Kar-এর জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি! ভিডিও ভাইরাল গ্রুপ ডি কর্মীর

IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

পুণেতে বিষ মদ পান করে ১১ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

মালদায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

আড়াই মিনিটে মিলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন, আধুনিকতার ছোঁয়া পাতালপথে

কর্মরত শিক্ষকদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট