Loading live market data...
Loading active stocks...
Connecting...

রবীন্দ্রসদনে সুব্রতকে শেষ শ্রদ্ধা বাম-ডান নেতামন্ত্রীদের

সতীর্থ থেকে বিরোধী নেতানেত্রীরা সকলেই একবাক্যে বলছেন, রাজনীতির বাইরেও নিছক আড্ডা দিতে খুব পছন্দ করতেন প্রিয়রঞ্জনের প্রিয় শিষ্য। মিষ্টি খেতে খুব পছন্দ করতেন, অন্যকে খাওয়াতেও ভুলতেন না। এদিন রবীন্দ্রসদনে এই নেতামন্ত্রীকে তাই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন ডান ও বাম শিবিরের সব নেতারাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে থেকেও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার বিরল গুণের অধিকারী ছিলেন তিনি। রাজনীতির মঞ্চ থেকে বিরোধী শিবিরকে আক্রমণ করলেও শালীনতা বজায় রেখে গিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনওদিন না উঠেছে বিরোধী পক্ষকে কুকথায় আক্রমণ করার অভিযোগ না কোনওদিন উঠেছে কোনও নেতানেত্রীকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ। বরঞ্চ সতীর্থ থেকে বিরোধী নেতানেত্রীরা সকলেই একবাক্যে বলছেন, রাজনীতির বাইরেও নিছক আড্ডা দিতে খুব পছন্দ করতেন প্রিয়রঞ্জনের প্রিয় শিষ্য। মিষ্টি খেতে খুব পছন্দ করতেন, অন্যকে খাওয়াতেও ভুলতেন না। সেই কারনেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বাম থেকে ডান শোকের ছায়া সব শিবিরেই। এদিন রবীন্দ্রসদনে এই নেতামন্ত্রীকে তাই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন ডান ও বাম শিবিরের সব নেতারাই।

রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এদিন সুব্রতবাবুর দেহ সকাল ১০টা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে। সেখানেই আমজনতা থেকে রাজ্য রাজনীতির নেতানেত্রীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেই মতো এদিন রবীন্দ্রসদনে প্রয়াত মন্ত্রীর নশ্বর দেহ পৌঁছাতেই সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রীরা। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকেরা। আসেন বাম নেতারাও। এসেছিলেন পিডিএস নেতা সমীর পুততুন্ড। প্রদেশ কংগ্রেসের তরফে আসেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকাররা। বিজেপির তরফে এসেছিলেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নিশীথ প্রামানিক, জিতেন তিওয়ারিরা। সকলেই কার্যত বাকরুদ্ধ। কেউই কার্যত মেনে নিতে পারছেন না সুব্রত মুখোপাধ্যায় এখন না ফেরার দেশে চলে গিয়েছেন। সাদা ফুলে, মালায় ঢাকা পড়া সুব্রত মুখোপাধ্যায়কে দেখলে মনে হচ্ছে এখনই বোধহয় চিরঘুম থেকে উঠেই বলে বসবেন, ‘চল একটা আড্ডা হয়ে যাক।’

ঘরে আলমারি এই দিকে রাখলে হবে টাকার বৃষ্টি

চা খেলেই বুক জ্বালা, গলা টক? এই সহজ টোটকাতেই কমবে অ্যাসিডিটির সমস্যা

১৫ বছর পর বিরল শনি জয়ন্তী, জেনে নিন কোন ৪ রাশির খুলবে ভাগ্য?

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে

অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর