কলকাতা ও শহরতলিতে ১২ ঘন্টার অ্যাপ-ক্যাব দুর্ভোগ

এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠনের তরফে এদিন ১২ ঘন্টার ধর্মঘট ডাকার পাশাপাশি পরিবহণ দফতরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচীও রয়েছে। একই সঙ্গে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতেও পারেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার ট্রাফিক নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার নয়া নির্দেশিকা জারি করেছে। আর তার জেরেই ক্ষোভ ছড়িয়েছে গণপরিবহণের নানা ক্ষেত্রে। সেই ক্ষোভের জেরেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে বাম অনুমোদিত এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠন। স্বাভাবিক ভাবেই এদিন সকাল থেকেই রাস্তায় অ্যাপ ক্যাবের বেশ অভাব দেখা যাচ্ছে। আর তার জেরে ভোগান্তির মুখে পড়েছেন অফিসমুখী জনতা। কাজের দিনে এই ধর্মঘটের জন্য ভোগান্তির মুখে পড়ছেন হাসপাতালমুখী রোগী ও তাঁদের পরিজনেরাও।

জানা গিয়েছে, এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠনের তরফে এদিন ১২ ঘন্টার ধর্মঘট ডাকার পাশাপাশি পরিবহণ দফতরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচীও রয়েছে। একই সঙ্গে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতেও পারেন তাঁরা। এই কর্মসূচী নেওয়ার কারণ হিসাবে এআইটিইউসি-র তরফে জানানো হয়েছে, গত চার বছর ধরে ডিজ়েলের মূল্যবৃদ্ধি হলেও ট্যাক্সির ভাড়া বাড়েনি। ক্যাব সংস্থাগুলিও চালকদের প্রাপ্য থেকে কমিশন বাবদ মোটা টাকা কেটে নিচ্ছে। এরই মধ্যে চালু হয়ে গিয়েছে এই নয়া নির্দেশিকা। যেখানে ট্র্যাফিকের সিগন্যাল লাইন পেরিয়ে যাওয়ার জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র না থাকলে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘নতুন জরিমানার কোপে পড়লে চালকদের পথে বসতে হবে। গত এক সপ্তাহে আমরা পরিবহণমন্ত্রীকে চিঠি দেওয়া ছাড়াও পার্ক সার্কাস সাতমাথার মোড়, ধর্মতলার লেনিন মূর্তি এবং গিরিশ পার্কে পরপর বিক্ষোভ-কর্মসূচি করেছিলাম। ভেবেছিলাম সরকার হয়তো কোনও পদক্ষেপ নেবে। কিন্তু নেয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। সরকার সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিক।’

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের