আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ফিরে দেখা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৫

নিজস্ব প্রতিনিধি: ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর থেকেই তিনি চেষ্টা করে চলেছেন বাংলার বুকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি বৃহৎ শিল্প স্থাপনের জন্যও। সেই লক্ষ্যেই বাংলায় বিনিয়োগ টেনে আনার জন্য ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(Bengal Global Business Summit)। ওই বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে এই বিজনেস সামিটের আসর বসেছিল ৭ ও ৮ জানুয়ারি। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি(Arun Jetly) ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ দফতরের মন্ত্রী নীতিন গড়করি(Nitin Gadhkari)। ওই সম্মেলন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ার পর স্বাগত ভাষণ দিয়েছিলেন রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি অমিত মিত্র(Amit Mitra)।

২০১৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মুখ্য উদ্দেশ্যই ছিল বাংলার বুকে শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা। আর সেই কারণেই এই সম্মেলনে অংশ নেয় ২০টি দেশের প্রতিনিধিরা। সেই সব দেশের মধ্যে ছিল চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালেশিয়া, ইজ্রায়েল, স্পেন, বেলারুশ, চেক রিপাবলিক, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, নেপাল ও ভূটান সহ আরও বেশ কিছু রাষ্ট্র। একই সঙ্গে দেশের প্রথম সারির শিল্পপতি ও শিল্প সংস্থাগুলিকেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সম্মেলনেই বাংলায় ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটি টাকার বাণিজ্যিক বিনিয়োগের প্রস্তাব জমা পড়ে রাজ্য সরকারের কাছে। সেই সঙ্গে ঘোষিত হয় বেশ কিছু শিল্প প্রকল্প ও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বার্তা।

 

Published by:

Share Link:

More Releted News:

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ