ফিরে দেখা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৮

এই সম্মেলন থেকে রাজ্যের কাছে ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে যা ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুটি গুটি পায়ে যে যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে সেটাই ক্রমে ক্রমে মহীরুহ হয়ে উঠতে শুরু করে বাংলার বুকে। ২০১৮ সালের চতুর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(Bengal Global Business Summit) তার সব থেকে বড় প্রমাণ। কলকাতা লাগোয়া নিউটাউনের বুকে ৩২০০ আসন বিশিষ্ট বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে(Biswabangla Convention Centre) বসে চতুর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আসর। ১৬ ও ১৭ জানুয়ারি বসেছিল দুইদিনের সেই শিল্পবাণিজ্য সম্মেলন। ৩২টি দেশের প্রায় ৪ হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ওই সম্মেলন থাকেই রাজ্যের জন্য রাজ্য সরকারের কাছে ১৪৫.৯৩ বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস আসে। সেই সঙ্গে সাক্ষরিত হয়ে শতাধিক মউ চুক্তি। এই সম্মেলনেই সহযোগী দেশের সংখ্যা বেড়ে হয় ৯। এই দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ইটালি, পোল্যান্ড ও চেক রিপাবলিক। সম্মেলনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 

দুই দিনের এই সম্মেলনে নজরকাড়ে দেশবিদেশের শিল্প সংস্থাগুলির উপস্থিতি। সেই সব সংস্থার মধ্যে ছিল সৌদি অ্যারামকো, দ্যাসল্ট গ্রুপ, স্যামসং, পেপসিকো, কেমেক্সিল, রিলায়েন্স(Reliance), ফিউচার রিটেল, জয়পুরিয়া গ্রুপ, আদানি গ্রুপ(Adani Group), জিন্দাল গ্রুপ, হীরানন্দিনী গ্রুপ, কোটাক গ্রুপ, স্পাইসজেট গ্রুপ প্রমুখ। এই সম্মেলন থেকে রাজ্যের কাছে ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে যা ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। ওই সব বিনিয়োগের মধ্যে উৎপাদন ও পরিকাঠামো নির্মাণের জন্য ১ লক্ষ ৫৬ হাজার ৮১১ কোটি টাকার প্রস্তাব জমা পড়ে। ৫২ হাজার ৯৫২ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য। এর মধ্যে বয়ন শিল্পের ক্ষেত্রেও বিনিয়োগের আশ্বাস ছিল। স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ৬ হাজার ১৫ কোটি টাকার বিনিয়োগের বার্তা আসে রাজ্যের কাছে। এই সব কিছু যাতে বাস্তবায়িত হয় তার জন্য মোট ১১০টি মউ চুক্তি সাক্ষরিত হয়।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের