ইংরেজি মাধ্যম বিতর্কে ক্ষমা চাইল লরেটো কলেজ

লরেটো কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, যে সমস্ত পড়ুয়া বাংলা মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা লরেটো কলেজে ভর্তি হতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজে ভর্তি হতে গেলে ইংরেজি মাধ্যম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতার লরেটো কলেজ। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বাংলার রাজধানীর বুকে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম ব্রাত্য হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে। চাপে পড়ে বিষয়টি নিয়ে অবশেষে পিছু হঠল লরেটো কলেজ কর্তৃপক্ষ। আগের বিজ্ঞপ্তির জন্য নিঃশর্তভাবেভাবে ক্ষমা চাইল তারা।

লরেটো কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, যে সমস্ত পড়ুয়া বাংলা মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা লরেটো কলেজে ভর্তি হতে পারবে না। কেবলমাত্র ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছে, তারাই ভর্তির জন্য এই কলেজে আবেদন করতে পারবে। এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর বিতর্ক তৈরি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে লরেটো কলেজের অধ্যক্ষকে মঙ্গলবারই তলব করা হয়েছিল। এরপর মঙ্গলবারই লরেটো কলেজের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইল কর্তৃপক্ষ।

বিবৃতিতে লরেটো কলেজ কর্তৃপক্ষ লিখেছে, ‘কলকাতার লরেটো কলেজের ঐতিহ্য এবং সেবার ইতিহাস গৌরবময়। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় সার্বিক শিক্ষার পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি যে ভর্তির নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে আমাদের বহুলালিত মূল্যবোধের প্রতিফলন দেখা যায়নি। এই ভুল আমাদের।’ সেই সঙ্গে আরও লিখেছে, ‘কলকাতার লরেটো কলেজ নিঃশর্ত ভাবে ক্ষমাপ্রার্থী বাংলার মানুষের কাছে। ভর্তির ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। আমরা নতুন করে বাংলাকে পরিষেবার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল