রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি মমতার

অবিলম্বে পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিও জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানি তেলের উপরে কর কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোঁচার পরে এবার কেন্দ্রের উপরে পাল্টা চাপ তৈরির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অবিলম্বে পেট্রল-ডিজেলের দাম কমানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৩০০ টাকা কমানোর দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী দিনে পেট্রোপণ্যের দাম আরও বাড়াবে কেন্দ্র। সেই দাম বাড়ানোর পথ প্রশস্ত করতেই পেট্রল-ডিজেলের মূল্য নিয়ে রাজ্যের কাঁধে দোষ চাপানোর চেষ্টা চালিয়েছে।’

বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আচমকাই পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের নাভিঃশ্বাস ওঠার দায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ অবিজেপি শাসিত রাজ্যগুলির কাঁধে চাপিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজ্য সরকারের ভ্যাট কমানোর অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রীর ওই রাজনৈতিক খোঁচার জবাব কয়েক ঘন্টার মধ্যেই দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে রাজ্যের বকেয়া মেটানোর অনুরোধ জানানোর পাশাপাশি জানিয়ে দিয়েছিলেন, বকেয়া ৫০ হাজার কোটি টাকা পেলে ১০ হাজার কোটি টাকা গ্যাস, পেট্রল-ডিজেলে ভর্তুকি দেবেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ফের একবার এ বিষয়ে মুখ খুলে মমতা বলেন, ‘রাজ্যের পাওনা টাকা দেবেন না, আবার কর কমানোর কথা বলবেন। তাহলে রাজ্য সরকারের চলবে কীভাবে? আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমা সত্বেও দেশে ১৪ বার পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়েছে। আবার দাম বাড়ানোর পরিকল্পনা হচ্ছে। মানুষকে বিপদে ফেলে নিজেদের দায় ঝেড়ে রাজ্যের কাঁধে দোষ চাপানোর চেষ্টা চলছে।’

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত