‘মা ক্যান্টিন’ থেকে কলকাতায় কত পরিমাণ খাবার বিক্রি হয়?‌ পরিসংখ্যান দিল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শহর কলকাতার নানা জায়গায় খোলা হয়েছিল ‘‌মা ক্যান্টিন’‌। অফিসযাত্রী থেকে শুরু করে বহু পথচলতি মানুষ মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার পান। সেখানে ভাত, ডাল, ডিম সেদ্ধ এবং একটা নিরামিষ তরকারি দেওয়া হয় ক্রেতাদের। মাত্র ৫ টাকায় এই খাবার পেয়ে খুশি বহু মানুষই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছিল। যা আজও নির্দিষ্ট নিয়ম মেনে চালু রয়েছে। এই মা ক্যান্টিনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাসের সময় সাধারণ মানুষের কথা মাথায় রেখে ‘‌মা ক্যান্টিন’‌ চালু করেছিলেন। তবে কলকাতা পুরসভার তথ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবারের নিয়মিত নির্ভরতার জায়গা হয়েছে এই ‘‌মা ক্যান্টিন’‌।

এদিকে রাস্তায় নেমে যাঁদের কাজ করতে হয় তাঁদেরও ভিড় করতে দেখা যায় এই ‘‌মা ক্যান্টিন’‌ কাউন্টারে। সস্তায় গরম পুষ্টিকর খাবার খেয়ে মধ্যাহ্নের খিদে মেটান অনেকেই। কিন্তু অনেকের প্রশ্ন, শুধু কলকাতা শহরে কত খাবার বিক্রি হয়?‌ তাতে কত খরচ হয়?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, ‘‌মা ক্যান্টিন’‌ শুরুর দিন থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতার ১৪২টি ‘‌মা ক্যান্টিন’‌ থেকে ৩ কোটি ৫৭ লক্ষ প্লেট খাবার সরবরাহ করা হয়েছে। তার জন্য কলকাতা পুরসভার কোষাগার থেকে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭ কোটি টাকা। এই বড় অঙ্কের টাকা খরচ করেই মানুষের মুখে দুপুরের খাবার তুলে ধরা হয়েছে।

অন্যদিকে কলকাতা শহরে নানা জেলা থেকে বহু মানুষ কাজে আসেন। তাঁদের একটা বড় অংশ আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে কলকাতা শহরে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষ যাতে সস্তায় পুষ্টিকর খাবার খেতে পারেন, তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘‌মা ক্যান্টিন’‌ চালু করেছিলেন। এমনকী হাসপাতাল, শ্মশান, বাসস্ট্যান্ড, বাজার–সহ নানা জায়গায় ‘‌মা ক্যান্টিন’‌ চালু হয়েছিল। যাতে সেখানে আসা মানুষজন সস্তায় খাবার খেয়ে পেট ভরাতে পারেন। প্রায় পাঁচ বছরে সেই ‘‌মা ক্যান্টিন’‌ থেকে সাড়ে তিন কোটিরও বেশি প্লেট খাবার দেওয়ার বিষয়টি বড় সাফল্য বলে মনে করছেন কলকাতা পুরসভার অফিসাররা।

এছাড়া ‘মা ক্যান্টিন’‌ ‌২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। কলকাতা পুরসভা সূত্রে খবর, ওই দিন থেকে ২০২৫–২৬ অর্থবর্ষে এখনও পর্যন্ত খাবার সরবরাহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৩ কোটি ৫৭ লক্ষে। এই বিষয়ে কলকাতা পুরসভার সমাজকল্যাণ দফতরের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুরু থেকেই মা ক্যান্টিনে বিপুল সাড়া মিলেছে। পরিসংখ্যান বলছে, সেই সাড়া এখন কার্যত বিশাল সংখ্যা স্পর্শ করেছে।’ শুধু শহর কলকাতা জুড়ে এই বিপুল অঙ্কের খাবার সরবরাহ নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব