মা উড়ালপুলে বেপরোয়া গতি, পর পর ৩ গাড়িতে ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি  : ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। পর পর একাধিক গাড়িতে ধাক্কা একটি গাড়ির। হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িগুলো ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার দুপুরবেলা আচমকাই একটি গাড়ি মা উড়ালপুলে উঠে পর পর কয়েকটি গাড়িকে ব্যপক ধাক্কা মারে। গাড়িটি সায়েন্স সিটি থেকে পার্কসার্কাসের দিকে যাচ্ছিল। গতি অত্যন্ত বেশি ছিল বলে জানা যাচ্ছে। গতি বেশি থাকায় ২ গাড়ি রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে। সূত্রের খবর, সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী একটি গাড়ি বেপরোয়া ভাবে আসছিল। দ্রুত গতিতে এসে ওই গাড়ি পর পর তিনটি গাড়িকে ধাক্কা মারে। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ২টি গাড়ি। বেপরোয়া গাড়ির তাণ্ডবে হকচকিয়ে যান অনেকেই। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয়েছে।

কেন ও কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। মা উড়ালপুলে উঠলে গাড়ির গতিবেগ নির্দিষ্ট কার রয়েছে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতি তোলা যায় না।  কিন্তু এদিন যে গাড়িটি ধাক্কা মারে তার গতিবেগ ছিল প্রায় ৮০ কিমি। ঘটনার সময় মা উড়ালপুলে ট্রাফিক অত্যন্ত বেশি ছিল। আরও বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু পুলিশ মোতায়েন থাকার পরেও কী করে এই ধরনের ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। মা উড়ালপুলে দুর্ঘটনা ও চিনামাঞ্জার খবর প্রায়ই শোনা যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?