Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদনকে শোকজ করে ‘শাস্তি’ দেওয়ার ভাবনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের

ফেসবুক লাইভ কিংবা সংবাদমাধ্যমে এসে দলেরই একাংশ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ। আবার কখনও কখনও দলের নীতি নির্ধারণের বিরুদ্ধে মুখ খোলার জের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুক লাইভ কিংবা সংবাদমাধ্যমে এসে দলেরই একাংশ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ। আবার কখনও কখনও দলের নীতি নির্ধারণের বিরুদ্ধে মুখ খোলার জের। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা আনছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিকেলের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত গত ৭ ফেব্রুয়ারি। তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায় জানান, ‘ওঁর (মদন) কোনও মন্তব্যের জবাব আমি দেব না।’ এর পরেই গত বৃহস্পতিবার মদন মিত্র আবার প্রকাশ্য সভায় বলেন, ‘ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন মমতা ছাড়া কারও ছবি নয়। মমতা ছাড়া আর কারও ছবি থাকবে না কেন? যারা যুব তৃণমূল করে, তারা তো অভিষেকের ছবি দেবেই। প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে। আমার তো অভিষেককে ভালোই লাগে। ওকে দেখলে প্রিয়দার কথা মনে পড়ে। বাদ বাকি কেউ মোটা আবার কেউ সোটা, তাঁদের ভালো লাগে না।’

যদিও সেই মন্তব্যের জন্য বৃহস্পতিবার রাতেই ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেতা। কিন্তু তাতে যা হওয়ার হয়ে গিয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই কামারহাটির বিধায়কের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের নোটিশ আনছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দলের নেতাদের বিরুদ্ধে এইভাবে ‘কাদা ছোড়া’ ভালভাবে নিচ্ছে না দলীয় নেতৃত্বই। সে কারণেই মদনকে শো কজ করা হচ্ছে। এ প্রসঙ্গে অবশ্য মদন মিত্র জানিয়েছেন, দল শো কজ করলে তিনি তাঁর জবাবও দেবেন। যদিও দলের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে মদনের শোকজের জবাবে সন্তুষ্ট না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেখানে কড়া শাস্তির মুখে পড়তে পারেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

এর আগেই আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য প্রকাশ্যে মুখ খোলায় সৌগত রায়কে সাবধান করেছে দল।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের