মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত মাধ্যমিকের রিভিউ ও স্ক্রটিনির ফল। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে স্ক্রুটিনি ও রিভিউয়ে রেজাল্টে বদল হয়েছে। চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশের পর প্রথম দশে দেখা গিয়েছিল ৬৬জনকে। এবার  রিভিউয়ে রেজাল্ট বের হওয়ার পর দেখা গিয়েছে প্রথম দশে স্থান পেয়েছে ৭৫জন। অর্থাৎ নতুন করে ৯জন স্থান পেয়েছে মেধা তালিকায়।

জানা গিয়েছে, স্ক্রুটিনিতে ১০ হাজারের বেশি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। রিভিউয়ের পর নম্বর বদল হয়েছে ১ হাজার ১৮২টি উত্তরপত্রে। মেধা তালিকায় চতুর্থ স্থান থেকে একজন উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মেধা তালিকায় মোট চারজনের অবস্থান বদল হয়েছে। অষ্টম স্থানে থাকে দুজনের নম্বর বেড়েছে। তাঁরা উঠে এসেছে সপ্তম স্থানে। দশম স্থানে একজন ছিল সে নবম স্থান উঠে এসেছে।

সূত্রের খবর, রেজাল্ট বের হওয়ার পরে  ৫৬ হাজার পড়ুয়া স্ত্রুটিনির জন্য আবেদন করেছিল। ৩৯০০ জন পড়ুয়া পিপিএস এর জন্য আবেদন করেছিল। ১৯১ জন পিপিআর করেছিল। পিপিএস করার ফলে নম্বর বদল হয়েছে ২৪০০ জনের। পিপিআরে ক্ষেত্রে নম্বর বদল হয়েছে ৫৬ জনের।

চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল ২ মে। ফলপ্রকাশের পরে প্রায় ৪৬ দিন পরে প্রকাশিত হল মাধ্যমিকের নম্বর যাচাই  এবং রিভিউ-এর ফল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  যে সমস্ত পড়ুয়ার নম্বর পরিবর্তন হচ্ছে তাঁদের পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। তারপরে নতুন সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। পিপিএস, পিপিআর-এর ফল প্রকাশের ৭ দিনের মধ্যে স্কুলগুলিকে নির্ধারিত আঞ্চলিক দফতরে জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট নিতে হবে।

২ মে শুক্রবার প্রকাশিত হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিক দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬ জন প্রথমে জায়গা করলেও রিভিউ রেজাল্টের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫।

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত