বর্ষ শেষের দিনেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে বড় রদবদল ঘটালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বিদায়ের দিনেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী। তিনি এতদিন স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক ও পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন ২০০৪ ক্যাডারের আইএএস আধিকারিক জগদীশ প্রসাদ মীনা।

পাশাপাশি পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পেয়েছেন ১৯৯২ ক্যাডারের আমলা বরুণ কুমার রায়। বর্তমানে তিনি অপ্রচলিত শক্তি দফতরের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে দুই দফতরের দায়িত্ব সামলাবেন তিনি। ১৯৯৩ ক্যাডারের আইএএস দুষ্যন্ত নারিয়ালা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং জিটিএ’র অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি সংশোধনাগার দফতরের দায়িত্ব সামলাবেন। ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য সুন্দরবন সংক্রান্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি নেতাজি সুভাষ অ্যাডমিনেস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন ১৯৯৭ ব্যাচের আইএএস সুরেন্দ্র কুমার গুপ্ত। তিনি বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রধান সচিব পদে রয়েছেন।

বুধবারই বছরের শেষদিনে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়েছেন ১৯৯১ ক্যাডারের আইএএস আধিকারিক মনোজ পন্থ। গত বছর ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। মুখ্যসচিব হিসেবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু, দিল্লি তাতে সায় দেয়নি। তারপরই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। গত ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মনোজ পন্থের। তাঁর জায়গায় কাকে নতুন মুখ্যসচিব করা হবে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছিল।

পরে রাজ্যের মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের কর্মকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব করেছিল নবান্ন। সেই সুপারিশে সম্মতি জানিয়েছিল মোদি সরকার।গত জুন মাসে আরও ৬ মাস কার্যকালের মেয়াদ বাড়ানো হয় পন্থের। সেই মেয়াদ শেষ হওয়ার পরে কাকে মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। সূত্রের খবর, বিধানসভা ভোটের কথা ভেবে মনোজ পন্থের কার্যকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কর্মী বর্গ মন্ত্রকের (ডিওপিটি) আবেদন জানানো হয়েছিল।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং