নেতাজি-INA বিষয়ক ট্যাবলো বাতিল! মোদিকে কড়া চিঠি মমতার

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঠিক কী কারণে বাতিল করা হল বাংলার ট্যাবলো? এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঠিক কী কারণে বাতিল করা হল বাংলার ট্যাবলো? এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি এও জানিয়েছেন, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন করছে কেন্দ্র। তাই নেতাজি ও আইনএনএ বিষয়ক ট্যাবলোই পাঠানো হচ্ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক মৌখিক ভাবে তাতে সম্মতি দেন নি, এটা দুর্ভাগ্যজনক। একুশের নির্বাচনে মোদি-শাহের রথ থামিয়ে দিয়ে রাজ্যে দিকে দিকে ফের ঘাসফুল ফুটিয়ে ছিলেন মমতা। তাই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে নেতাজিকেও রেয়াত করছে না কেন্দ্র। যা নিয়ে বাংলায় গত শনিবার থেকেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঠিক এই ট্যাবলো বাতিলের বিষয়ে শনিবার রাতেই প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এবার প্রধানমন্ত্রীর কাছে ট্যাবলো বাতিলের জন্য কৈফিয়ৎ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মোদিকে মমতা জানিয়েছেন, নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কোনও কারণ না দেখিয়েই কেন্দ্র ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বাংলার আপামর জনগণ মর্মাহত। ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর কথা মাথাতে রেখেই পশ্চিমবঙ্গের তরফে ‘নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’ সহ ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি দেওয়া সুসজ্জিত ট্যাবলো পাঠানোর কথা ছিল রাজ্যের। কিন্তু সেই বিষয়ে মৌখিক ভাবে বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যা নিয়ে বেজায় ক্ষুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিগত দু’বছর বাংলার ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের প্রচারের অজুহাত দেখিয়ে বাতিল করে দেওয়া হয় ট্যাবলো। এবার স্বয়ং নেতাজির ট্যাবলো বাতিল হওয়াতে ক্ষুদ্ধ বাংলার রাজনৈতিক মহল। এই বিষয়ের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলার কৃষ্টি-সংস্কৃতির পক্ষে কেন্দ্রের এই সিদ্ধান্ত অসম্মানজনক। আমরা কেন্দ্রের কাছে ফের আবেদন জানাব, যাতে নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো কুচকাওয়াজে জায়গা পায়।’

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর