নবান্নে গেলেন অভিষেক, মমতার রণকৌশলের নতুন ঘুঁটি সাজাচ্ছেন সেনাপতি?

জেলা ভাগ নিয়েও মুখ্যমন্ত্রী- অভিষেক বৈঠক হয়ে থাকতে পারে আজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) সঙ্গে নবান্নে এসে দেখা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ (MP) তথা তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তবে কি নেত্রীর সেনাপতি হয়ে ঘুঁটি সাজাতে চলেছেন অভিষেক? ঠিক করছেন সংসদে শীতকালীন অধিবেশনে দলের যুদ্ধনীতি?

সোমবার বিকেল চারটে নাগাদ অভিষেক গিয়েছিলেন নবান্নে। থেকেছিলেন প্রায় ১ ঘন্টা। বিশেষ সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রীই নবান্নে ডেকেছিলেন অভিষেককে। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদ অধিবেশন। তা নিয়েই দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বিশেষ আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম জড়িয়েছে সোনার দোকান চুরি মামলায়। অন্যদিকে, অনুমতি ছাড়া বাইক র‍্যালি করার জন্য মামলা হয়েছে সাংসদ জন বার্লার নামে। তাঁদের গ্রেফতারির দাবিতেই সংসদে (PERLIAMENT) সরব হতে পারেন তৃণমূল সাংসদরা। তা নিয়েও আজ মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদের বৈঠক হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, নিশীথের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার আদালত। সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আবার, অনুমতি ছাড়া বাইক র‍্যালি করার জন্য তুফানগঞ্জ আদালত সমন পাঠিয়েছিল জন বার্লাকে। তিনি হাজিরা দেননি বলে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। পরে তিনি আত্মসমর্পণ করায় জামিন মঞ্জুর হয় তাঁর।

উল্লেখ্য, আগামিকাল ৩ দিনের সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জে গাছ পুজো করবেন মুখ্যমন্ত্রী। এই সফরেই আলাদা জেলা হিসেবে তিনি ঘোষণা করতে পারেন সুন্দরবনকে। প্রসঙ্গত,  সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯টি ব্লক নিয়ে। এর মধ্যে ১৩টি ব্লক পড়ে দক্ষিণ ২৪ পরগনায়। ৬টি ব্লক পড়ে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা। আর উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা। এই জেলা ভাগ নিয়েও মমতা- অভিষেক বৈঠক হয়ে থাকতে পারে আজ।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ