‘বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে’, সরব মমতা

‘বাম-রাম-শ্যাম এক হয়েছে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বাম-কংগ্রেস।’ আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) কালিঘাটের বাড়িতে বসেই পঞ্চায়েত নির্বাচনের আবহে বিরোধীদের বিঁধলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার তিনি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) মোবাইলের মাধ্যমে নিজ বক্তব্য পৌঁছে দেন বীরভূম জেলার তৃণমূলের নেতা ও কর্মীদের মাঝে। সেই বার্তাতেই তিনি তেড়ে আক্রমণ করেন বিরোধীদের। রাম-বামের পাশে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। সাফ জানিয়েছেন, ‘বাম-রাম-শ্যাম এক হয়েছে। বিজেপির(BJP) ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে। দিল্লিতে বিজেপিকে হারাতে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট করছে। কিন্তু বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বাম-কংগ্রেস(Left-INC)। দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না।’

আরও পড়ুন প্রতিবন্ধীদের Election Duty নয়, নির্দেশ হাইকোর্টের

এদিন বীরভূমের দুবরাজপুরে ছিল তৃণমূলের নির্বাচনী জনসভা। সেখানে যোগ দেন ফিরহাদ হাকিম। সেই সভাতেই ফিরহাদের মোবাইলের মাধ্যমে নিজ বক্তব্য রাখেন মমতা। বিরোধীদের বিঁধে তিনি বলেন, ‘দিল্লিতে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেসও লড়াই করছে। আমরাও আছি ওদের লড়াইয়ে। এদিকে বাংলায় এসে বলছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই কর। মমতার বিরুদ্ধে লড়াই কর। দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলবে! দিল্লিতে এক লাড্ডু, আর বাংলাতে আরেক লাড্ডু! এটা তো হয় না। পঞ্চায়েত ভোটে রাজ্যে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছে। আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে। বিরোধীরা কী সুন্দর বেরাচ্ছে। যা ইচ্ছে তাই করছে। দিল্লিতে যতই দোস্তি হোক না কেন, বাংলায় তিন দলের কুস্তি চলছে। দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব। পঞ্চায়েতে কেই কোনও ভুল কাজ করলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান, আমরা জানতে পারলেই ব্যবস্থা নেব। বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেব। দলের মধ্যে বিভেদ আমি বরদাস্ত করব না। ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর