গঙ্গাসাগর মেলা হবে প্লাস্টিক মুক্ত, জানালেন মমতা

করোনার ভীতি সঙ্গে ওমিক্রনের আতঙ্ক। আবার পরিবেশের দিকেও নজর দিতে হবে। গঙ্গাসাগর মেলায় সবদিকেই জোর দিতে প্রস্তুত রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার ভীতি সঙ্গে ওমিক্রনের আতঙ্ক। আবার পরিবেশের দিকেও নজর দিতে হবে। গঙ্গাসাগর মেলায় সবদিকেই জোর দিতে প্রস্তুত রাজ্য সরকার। পরিবেশ বান্ধব ও করোনা মুক্ত মেলা প্রাঙ্গনই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গনের প্রস্তুতির খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক। তার আগেই সোমবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর নিয়ে বিস্তর বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন ও মন্ত্রীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার পাশাপাশি রেলের কর্তা ও কপিল মুনির মন্দির কমিটি কর্তৃপক্ষদের সঙ্গেও আলোচনা করেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত। এটা বিশ্বের অন্যতম সেরা মেলা। মেলায় যাতে কেউ বিভেদ ছড়াতে না পারে, উস্কানিমূলক বার্তা না দেয়, তার দিকে নজর রাখতে হবে।’

এছাড়াও এদিন নবান্নের সভাঘরের বৈঠকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন পরিস্কার রাখতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১০ হাজার শৌচালয় থাকছে। মেলায় কোনও দুর্ঘটনা যাতে ঘটলে তা মোকাবিলা করতে থাকবেন বাইক আরোহী সার্জেন্টরা। পাশাপাশি, নজরদারি চালাতে মেলায় থাকছে ১০৫০টি সিসিটিভি। অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন। ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন। হিন্দি ও বাংলায় হোর্ডিং থাকবে, সচেতনতা প্রচারের জন্য থাকবে প্রচুর ভলান্টিয়ার্স। মুখ্যমন্ত্রী জানিয়েই দিয়েছেন এবারের গঙ্গাসাগর মেলা হবে পরিবেশ বান্ধব।

পরিবেশ বান্ধবের পাশাপাশি এবারের মেলাতে জোর দেওয়া হয়েছে করোনা নিয়ে। যেহেতু করোনা এখন মূল চিন্তার বিষয়, সঙ্গে ওমিক্রনের আতঙ্ক রয়েছে তাই আরটিপিসিআর টেস্টে জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মেলায় মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে ১৩টি। ময়দানে বাসে ওঠার আগে হবে আরটি পিসিআর টেস্ট। তেরোটি আলাদা আলাদা ক্যাম্প থাকছে। মেলার এলাকায় থাকছে ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল। থাকছে ৫টি আইসোলেশন সেন্টার। সকলকে মাস্ক পরতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা। মানতে হবে শারীরিক দূরত্ববিধি।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে