‘মাথা ঠান্ডা রাখুন’, কমিশন-বিজেপির ‘যৌথ চক্রান্ত’ ভেস্তে দিতে তৃণমূল কর্মীদের নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা করে চলার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরে অহীন্দ্র মঞ্চে দলীয় কর্মীদের সভায় মমতা বলেন, এখানে সব ধর্মের সব ভাষার মানুষ একসঙ্গে থাকেন। ভবানীপুর হল মিনি ইন্ডিয়া ।৩৬৫ দিন ভবানীপুরে তিনি থাকেন বলে কর্মীসভায় বার্তা দেন। মমতা আরও বলেন, বারবার আলোচনা হলেও তিনি বাড়ি বদল করেন নি।মা বাড়ি বদলাতে দেননি বলে কর্মী সভায় জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের একাংশের কাজে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। কাউন্সিলরদের সতর্ক করে নেত্রীর পরামর্শ সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নেত্রীর কাউন্সিলরদের প্রতি নির্দেশ এই সময় বাড়ির বাইরে বেরোতে হবে। প্রত্যেকের বাড়িতে যেতে হবে। কোথায় কি ঘটছে তা নজরে রাখতে হবে। শুধুমাত্র দলের কর্মসূচি হলে কাউন্সিলারদের কেউ কেউ বেরোচ্ছেন বাকি সময় কেন বেরোচ্ছেন না কর্মীসভায় সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিষয়ে যাবতীয় প্রতিদিন দলীয় স্তরে সমস্ত কিছু খোঁজ খবর রাখবেন সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিম বলে এদিনের বৈঠকে নেত্রী কর্মীদের সাফ জানিয়ে দেন। শুধু তিনি নন তার গোটা পরিবার এই ভবানীপুরে দীর্ঘদিন ধরে থাকেন। কর্মীদের নির্বাচনের আগে মাথা ঠান্ডা করে চলার জন্য বারবার পরামর্শ দেন নেত্রী।প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) যখন যেখানে আমন্ত্রণ করেন সেখানে তিনি যান। বিভিন্ন রাজ্যের মানুষ ভবানীপুরে থাকেন।

কর্মী সভায় তিনি বলেন সোমবার যে সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে তাতে যাদের নাম বাদ যাবে তাদের সমস্ত রকম আইনি সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস। ট্রাইবুনাল আদালত পর্যন্ত যেতে সমস্ত রকম সহযোগিতা করা হবে। যখন যেকোনো ধরনের সাহায্যের দরকার হলে ভবানীপুরের মানুষের পাশে থাকবেন তিনি এবং তার দল।ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার জন্য কর্মীদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টংরুমে বাড়তি নজর দিতে কর্মীদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় অহীন্দ্র মঞ্চের কর্মী সভায়। মমতা বলেন, লোড শেডিং করে দিতে পারে ।সতর্ক থাকতে হবে। স্ট্রং রুমের উপর নজরদারি চালাতে হবে কর্মীদের। কাউন্টিং এর সময়ও নজরদারি দিতে হবে বিশেষভাবে।

এই কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) সেখানে উপস্থিত কাউন্সিলর ও কর্মীদের উদ্দেশ্যে বলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন মার্জিনে জেতাতে হবে যা গোটা রাজ্যে নজির সৃষ্টি করবে। সরকারের বিগত কাজের রিপোর্ট কার্ড নিয়ে ভোটারদের বাড়ি বাড়িতে প্রচারে যেতে কর্মীদের পরামর্শ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক একটি বাড়িতে তিনবার করে যাওয়ার নির্দেশ দেন অভিষেক। বিভিন্ন হাট-বাজার চায়ের দোকান এইসব জনবহুল জায়গায় দলীয় কর্মীদের যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সাধারণ মানুষের মধ্যে বিজেপি এই রাজ্যে কি কি ক্ষতি করছে সেই প্রচারকে আরো জোরদার করা নির্দেশ দেওয়া হয়। কেন আয়ুষ্মান ভারত কার্ড তৃণমূল কংগ্রেস গ্রহন করেন নি তা ভোটারদের দরজায় দরজায় গিয়ে প্রচার করারও বার্তা দেওয়া হয়। আত্মতুষ্টি নয় প্রতিটি মানুষের কাছে পৌঁছে কারোর মধ্যে কোন খোপ থাকলে তা জেনে মানুষকে বোঝাতে দলীয় কর্মী ও কাউন্সিলরদের এখন থেকে কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ দেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মীসভায় বিজেপির বিরুদ্ধে সড়ক হয়ে বলেন বেশ কিছু বহিরাগত প্রবেশ করেছে। কমিশনকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ প্রশাসনে যেমন খুশি বদল করা হচ্ছে। এর দায় কমিশনকে নিতে হবে ।৩ দিনে ৫০ জন অফিসারকে বদল করা হয়েছে । কিছু ঘটলে দায়িত্ব মোদী – ভ্যানিশ কুমারকে নিতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় তোপ দাগেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। মানুষকে প্রয়োজনে গ্যাস দিতে পারে না ।ভোটে গ্যাস দেয় এই বলে ভবানীপুরের কর্মীসভা থেকে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই