শীর্ষ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, ওয়াকফ ইস্যু নিয়ে বৈঠকে রইল চাকরিহারাদের কথাও

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি কাণ্ডে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোরের ওয়াকফ সমাবেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ব্বিভিন্ন প্রান্ত থেকে এদিন মমতার ডাকে এসেছিলেন ইমাম-মোয়াজ্জমরা। সেখানে মুর্শিদাবাদ প্রসঙ্গ থাকল মুখ্য। চলল দোষারোপ, ক্ষতিপূরণ ঘোষণা। তার সঙ্গে উঠে এল চাকরি বাতিল প্রসঙ্গ। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে ইন্ডোর থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শীর্ষ আদালতোকে কার্যত পক্ষপাতিত্বের দোষে দুষে বললেন, “২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা।”

ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। মুর্শিদাবাদের একটা অংশে আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয়েছে বলে অভিযোগ। চলেছে যথেচ্ছ লুঠপাট, গোলাগুলি, বোমাবাজি, এমনকি হয়েছে খুনও।

পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। একসময় মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয় হাই কোর্ট। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায়  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই দাবি রাজ্য পুলিশের। এই পরিস্থিতিতে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ ইস্যুতে ডাকা সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি।  তাতেই মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। তিনি বলেন, “২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা। অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।”

নিয়োগ প্রক্রিয়ায় প্রবলভাবে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্ট এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। ফলে রাতারাতি চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। ফলে আচমকায় সকলে হয়ে পড়েছেন বেকার। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আশ্বাস দেন যোগ্যদের চাকরি যাবে না। রাজ্য সরকার তাঁদের পাশে আছে। তিনি ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যেতেও পরামর্শ দেন । কিন্তু আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান হয়েছে, রাজপথে অনশন হয়েছে। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের বৈঠক হয়। আজ বুধবার দিল্লিতে ধরনায় বসছেন চাকরিহারারা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা