লক্ষ্য ২০২৪: মঙ্গলে কলকাতায় মমতা-কেজরিওয়াল বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধী শক্তি হিসাবে আরও কাছাকাছি তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। মঙ্গলবার দুই দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল বৈঠক করতে চলেছেন। এদিন নবান্নে মুখোমুখি হতে চলেছেন দিল্লি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য এর আগে শনিবার দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে দিল্লির আমলা বদলি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন্দ্রের অধ্যাদেশ আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে নিতীশ কুমার দিল্লির সরকারের পাশে থাকবেন বলে বার্তা দিয়েছেন। প্রসঙ্গত দিল্লির আমলা বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে দিল্লির সরকার শেষ সিদ্ধান্ত নেবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, মোদি সরকার সর্বোচ্চ আদালতকে অমান্য করে সেই বিষয়ে নিজেরা অধ্যাদেশ এনেছে। সেই অধ্যাদেশটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে। কিন্তু লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই। এদিন নিতীশ কুমারের সঙ্গে এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, নিতীশ কুমার আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন। একসঙ্গে লড়াই চলবে।

শনিবার দিল্লিতে সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আগামী পরশুদিন অর্থাৎ ২৩ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে। কলকাতায় বিকেল ৩টেয় সেই বৈঠক হবে। ওই বৈঠকের পর আমি প্রত্যেক দলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নৈতিক সমর্থন চাইব কেন্দ্রের অধ্যাদেশটি রাজ্যসভায় আটকাতে।’ সূত্রের খবর, মমতার সঙ্গে সাক্ষাতের পর অরবিন্দ কেজরিওয়াল আগামী ২৪ মে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং ২৫ মে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা