মমতার স্নেহছায়ায় সুরক্ষিত বঙ্গের ইউক্রেন ফেরত পড়ুয়ারা

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কলেজে যাতে টাকা পয়সা বেশি না লাগে তার ব্যবস্থাও করে দেওয়া হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি মুখ্যমন্ত্রী। বাংলার শাসক। তারপরেও তিনি বঙ্গবাসীর জননী। মায়ের কাছেই সন্তান তার সব সুখদুঃখের কথা জানাবে না তো কোথায় জানাবে! তাই মাকে কাছে পেয়েই সন্তানদের মুখে ফুটল হাসি। সেই সঙ্গে মিলল মায়ের স্নেহছায়ায় ফের নিজেদের জীবন গড়ে তোলার আশ্বাস। নজরে ইউক্রন ফেরত বঙ্গের পড়ুয়ারা। নজরে কলকাতার(Kolkata) ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র(Khudiram Anusilan Kendra)। নজরে বঙ্গজননী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াপধ্যায়(Mamata Banerjee) যার স্নেহছায়ায় সুরক্ষিত হয়ে গেল ইউক্রেন(Ukraine) ফেরত ৩৯১ জন বঙ্গ পড়ুয়ার কেরিয়ার ও ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি ইউক্রেন ফেরত বঙ্গ পড়ুয়াদের(Students) সঙ্গে দেখা করবেন, তাঁদের সমস্যার কথা শুনবেন ও যাবতীয় অসুবিধা দূর করে দেওয়ার চেষ্টা করবেন। সেই মতো এদিন দুপুরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসে সেই আসর। মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ও ইউক্রেন ফেরত বাংলার ৩৯১জন পড়ুয়া।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বুঝতে পারেন পড়ুয়ারা কেউ চিন্তিত তাঁদের পড়াশোনা শেষ করতে পারবে কিনা, শেষ করতে পারলেও তা কোথা থেকে তাঁরা করবেন, ইনটার্নের সুযোগ কোথা থেকে মিলবে এবং সর্বোপরি আরও কত টাকা তাঁদের খরচ করতে হবে এই সব নিয়ে। তাঁদের সঙ্গে কথা বলেই মুখ্যমন্ত্রী বড়সড় ঘোষণা করেন। বলেন, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের সঙ্গে কথা বলে ইউক্রেন ফেরত মেডিকেল ছাত্র-ছাত্রীদের বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এইসব পড়ুয়াদের বেসরকারি কলেজে যাতে টাকা পয়সা বেশি না লাগে তার লিমিটও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। একপ্রকার সরকারি কলেজের মতোই খরচে পড়ার সুযোগ করে দেবে রাজ্য সরকার। ফি মুকুবের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে স্কলারশিপ। এদিন ৩ জন ইউক্রেন ফেরত ছিলেন যারা কর্মসূত্রে ইউক্রেনে গিয়েছিলেন। তাঁদেরও কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন মাতৃসম মুখ্যমন্ত্রী।

এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছে, ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পশ্চিমবঙ্গে পড়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে কথা বলে মেডিক্যাল ইন্টার্নদের জন্য সরকারি মেডিকেল কলেজেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। প্রতিমাসে সব ইন্টার্নদের স্টাইপেন্ড দেওয়া হবে। চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্যও মেডিকেল কমিশনকে চিঠি লেখা হবে। কমিশন পারমিশন দিলে তাঁরাও বাকি পড়াশোনা শেষ করার সুযোগ পাবেন। প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা যদি চায় তাঁরা নতুন করে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়াশুনা শুরু করতে পারবে। ইন্টার্নদের জন্য সরকারি মেডিকেল কলেজে কাজের সুযোগও মিলবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘ইন্টার্নদের জন্য আমরা এখানে সরকারি কলেজে কাজ করার সুযোগ করে দেব। তাঁদের স্টাইপেন্ডও দেব। একটা কাউন্সেলিং হবে। তার ভিত্তিতে সুযোগ পাবেন সকলেই। দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের মেডিকেল পড়ুয়াদের জন্য সরকার বিশেষ অনুমতির জন্য মেডিকেল কাউন্সিলের কাছে লিখবে যাতে এই পড়ুয়ারা প্রাইভেট কলেজে পড়া চালিয়ে যেতে পারে এবং যাতে সরকারি হারে তারা পড়াশোনা করতে পারে। যদি মেডিক্যাল কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে আমি নিজে দিল্লি যাব। এটা একটি নতুন উদাহরণ স্থাপন করবে। আমরা যদি এটা করি তবে অন্যান্য রাজ্যগুলিও এটি অনুসরণ করবে। আমারাই বিড়ালের গলায় ঘণ্টা ঝোলাব। রাজ্যের দুই সিনিয়র আইএএস অফিসার দিল্লিতে গিয়ে অনুমতি নেবেন এর জন্য।’

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়