নজরুল মঞ্চে ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে মুখ্যমন্ত্রী গাইলেন জাগো দুর্গা…

Share:

নিজস্ব প্রতিনিধি: নজরুল মঞ্চে জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুজো কমিটিগুলি জন্য কলকাতা কর্পোরেশনের সব চার্জ ফ্রি। ফায়ার বিগেড ফ্রী। ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অভিষেক আগেই বলেছেন। রবিবার নজরুল মঞ্চে জাগো বাংলার শারদীয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,সবার পুজো ভালো কাটুক। শুভ শারদীয়া। মুখ্যমন্ত্রী বলেন, আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সকল শিল্পীরা এসেছেন তারা বাংলার গর্ব।

যারা গান গেয়েছেন এবং যারা এখানে গান গাইবেন তাদের কথাগুলো শুনুন ।মন দিয়ে শুনুন। ভালো লাগবে। এরপর এই অনুষ্ঠানের ঘোষক হিসেবে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Minister Indranil Sen) জানান যে, গানের মিউজিক অ্যালবামের উদ্বোধন হয়েছে তার প্রত্যেকটি গানের সুর এবং কথার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো শিল্পী নই । আমি তো কথা দিয়ে , সুর দিয়ে বলতে পারি। ছোটবেলায় কিছু কিছু গান শিখেছিলাম। আমি শিল্পী নই এবং আমার গলা খুব খারাপ। ইন্দ্রনীল সেন বলেন ,উনি রাজনীতির বাইরে সুরকার, গীতিকার ও ভালো ছবি আঁকেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেনকে বলেন, তুমি গান ধরো ।জাগো দুর্গা ধরো ।

মুখ্যমন্ত্রী(CM) বলেন,আর এরা তো প্রতিদিন প্র্যাকটিস করে। আমি তো প্র্যাকটিস করি না। আমার তো গলা এমনি খারাপ হয়ে আছে। শনিবার পুজোর উদ্বোধনে গিয়ে বৃষ্টিতে ভিজে গলা আরোও খারাপ হয়ে গেছে। এরপরই ইন্দ্রনীল সেন জাগো দুর্গা গান শুরু করেন তার সঙ্গে সুর মেলান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে উপস্থিত সকলে সেই মুহূর্ত উপভোগ করেন। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সেখান থেকে জানান নজরুল মঞ্চের বেশি কথা বলার জায়গা নয় তিনি একাধিক পুজো মণ্ডপে উদ্বোধনে যাবেন সেখানে তিনি তার কথা মানুষের সামনে তুলে ধরবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ ছেড়ে শহরে মণ্ডপ গুলিতে পুজোর উদ্বোধনের জন্য রওনা দেন।

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু