‘মন বড় থাকলে সব রঙিন’, রংয়ের উ‍ৎসবের প্রাক্কালে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে অপেক্ষার প্রহর গোনা। আগামী শুক্রবার (১৪ মার্চ) রংয়ের উ‍ৎসব ‘দোল’ বা ‘হোলি’। আর ওই উ‍ৎসবের আগেই বুধবার (১২ মার্চ) আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে কলকাতা পুরসভা আয়োজন করেছিল দোলযাত্রা ও হোলির মিলন উ‍ৎসব। আর ওই উ‍ৎসবে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রং মিলান্তির উ‍ৎসবে হাজির হয়ে রাজ্যবাসীকে শান্তিতে ‘দোলযাত্রা’ বা ‘হোলি’ উ‍ৎসব  পালনের আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, ‘মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়।’

কলকাতা পুরসভা আয়োজিত রংয়ের উ‍ৎসব উপলক্ষে এদিন ধনধান্য স্টেডিয়ামের মঞ্চে ডান্ডিয়া নাচ পরিবেশন করেছিলেন শিল্পীরা। এক সময়ে শিশুর মতোই তাদের সঙ্গে নাচে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গানেও গলা মেলাতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আসন্ন রংয়ের উ‍ৎসবে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দোল- হোলি এক দিনেই পড়েছে। সেই সঙ্গে রমজান মাস চলছে। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন। আপনি দোল করুন, হোলি করুন। যদি কেউ কিছু বলে ও আপনার বিরুদ্ধে এই বলেছে, ওই বলেছে, তাহলে সেসব কথায় কান দেবেন না। আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। আমি এটাই দেখতে ভালবাসি। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই। একদিনের জন্য হয়তো কেউ ঝগড়া লাগিয়ে চলে যাবে। যে কেউ আগুন লাগিয়ে চলে যাবে, আগুন নেভাতে কেউ আসবে না। সবাই ভাল থাকলে বাংলা ভাল থাকবে। বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। বাংলাই হল দক্ষিণ পূর্ব এশিয়ার গেট‌ওয়ে। তাই বাংলার ভাল থাকা প্রয়োজন।’

রংয়ের উ‍ৎসব উপলক্ষে মনকাড়া অনুষ্ঠান আয়োজনের জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্রথম কলকাতা পুরসভা এই ধরনের অনুষ্ঠান করল। আমি ওদের বলেছিলাম এই অনুষ্ঠান করতে। আজ এখানে হয়েছে। পরের বার আমরা এটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে করব। সব সম্প্রদায়ের অনুষ্ঠান হবে।’

 

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়