সোমেই অখিলেশের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশে পা রাখছেন মমতা

শিয়রে উত্তরপ্রদেশে নির্বাচন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে ভোটপর্ব শুরু হয়ে যাবে। বিজেপিকে হারাতে অখিলেশের পাশে দাঁড়াতে যোগী রাজ্যে যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে উত্তরপ্রদেশে নির্বাচন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে ভোটপর্ব শুরু হয়ে যাবে। বিজেপিকে হারাতে অখিলেশের পাশে দাঁড়াতে যোগী রাজ্যে যাচ্ছেন মমতা। আগেই সপা নেতা কিরণময় নন্দ অখিলেশের নির্দেশে কালীঘাটে এসে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। আগামিকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি লখনৌতে কোভিডবিধি মেনেই সপার জন্য প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সোমেই কলকাতা থেকে লখনৌ-এর উদ্দেশ্যে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল প্রচারের শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা মমতা-অখিলেশের। সূত্রের খবর, সোমবার বিকেলে কলকাতা থেকে বিশেষ বিমানে লখনৌ-এর উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। সন্ধ্যায় লখনৌ বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানেই হাজির থাকার কথা সপা নেতা অখিলেশের।

২০২৪- দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে বিরোধীদের নিয়ে জোট পাকাচ্ছেন মমতা। সেই কাজে তৃণমূল নেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন সপা প্রধান অখিলেশ। তাই উত্তরপ্রদেশের নির্বাচনে সপাকে সমর্থন জানাতেই সফরে যাচ্ছেন মমতা। যদিও তৃণমূল নেত্রীর লক্ষ্য ২০২৪- কারণ তিনি আগেই জানিয়েছেন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তৃণমূল প্রার্থী না দিলেও লোকসভায় পূর্ণ শক্তি দিয়ে লড়বে বলে জানিয়েছেন। তাই সেই লক্ষ্যেই জল মাপতে দু’বছর আগে থেকেই উত্তরপ্রদেশে যাচ্ছেন মমতা।

তৃণমূল নেত্রীর এই সফরের বিষয়ে সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেন, ‘আমাদের দলের কর্মীরা মুখিয়ে আছেন দিদির বক্তব্য শুনতে।’ একুশের ভোটে বিজেপির বিজয় রথ থামিয়েই গোটা দেশেই মমতা এখন প্রধান বিরোধী মুখ। তাই সবাই চাইছেন মমতাকে সামনে রেখেই প্রচার করতে। যার শুরুটা করেছেন সপা নেতা অখিলেশ যাদব। আগামি মঙ্গলবার ভোটপ্রচার ও সাংবাদিক সম্মেলন ছাড়াও অখিলেশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন মমতা।

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য