মঙ্গলে আহতদের দেখতে কটক-ভুবনেশ্বরে যাচ্ছেন মমতা

আগামিকাল ওড়িশায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করমণ্ডল দুর্ঘটনায় শতাধিক বাংলার বাসিন্দা সেখানে ভর্তি আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্র সন্ধ্যায় ওড়িশার(Orrisa) বালেশ্বরের(Baleshwar) কাছে বাহানাগায় মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার(Coromondol Express) মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় রেলের হিসাবে মৃতের সংখ্যা ২৮৮। আহতের সংখ্যা হাজারের বেশি। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৯০জন এ রাজ্যের বাসিন্দা হিসাবে চিহ্নিত হয়েছেন। পাশপাশি আহতদের মধ্যে ৫০০’র বেশি মানুষ এ রাজ্যের বাসিন্দা। এই আহতদের মধ্যে শতাধিক মানুষ এখনও ভর্তি আছেন ওড়িশার কটক(Cuttack) ও ভুবনেশ্বরের(Bhubaneshwar) হাসপাতালে। এদের মধ্যে অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক। এদেরকেই আগামিকাল দেখতে ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন করমণ্ডল দুর্ঘটনায় নিহত ও অথর্বদের চাকরি দিচ্ছেন মমতা

বাংলার যে ৯০জন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের মধ্যে ৭৩ জনের দেহ এক এক করে  ফিরছে বাংলায়। এদিন দুপুরে নবান্নের কাছে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজায় এই রকম ৪টি দেহ পৌঁছালে তাতে শ্রদ্ধাজ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান যে, আহতদের দেখতে আগামিকাল ওড়িশা যাচ্ছেন। কটক ও ভুবনেশ্বরের যে সব হাসপাতালে বাংলার আহতেরা ভর্তি রয়েছেন তা৬দের তিনি দেখতে যাবেন। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে ও আহতদের হাতে আগামী বুধবার আর্থিক সাহায্য তুলে দেবেন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চেক প্রদানের অনুষ্ঠান হবে। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী যে ৪জনের দেহে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার কুলপির বাসিন্দা অনিমেষ মণ্ডল, সাগরের বাসিন্দা স্বপ্না প্রামাণিক, বিষ্ণুপুরের বাসিন্দা বিশ্বনাথ চক্রবর্তী এবং বারুইপুরের বাসিন্দা সৌরভ রায়। তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫