‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুর কাণ্ড-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানাতে বুধবার অর্থাৎ আজ কলকাতার রাস্তায় নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২.৩০ টে থেকে বিকেল ৪ টে পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। তবে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে হাই কোর্ট শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে, অন্যদিকে বিরোধী শিবির থেকে কটাক্ষের সুর আরও চড়েছে। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ কর্মসূচিকে তেমন গুরুত্ব দিতে নারাজ না শাসকদল। বুধবার সকালে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই। একা মর্নিং ওয়াকে যাবে, যাক।’ পাশাপাশি এদিন বারুইপুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।’

তৃণমূল সরকারের গত ১৫ বছরে শাসনকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি থেকে অভয়া-কাণ্ড এই ঘটনাগুলিকে ঘিরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। অভিযোগ, কখনও তিনি ঘটনাগুলিকে গুরুত্বহীন বলে দেখানোর চেষ্টা করেছেন, কখনও নির্যাতিতার চরিত্র নিয়ে মন্তব্য করেছেন। আবার নাবালিকা ধর্ষণের একটি ঘটনায় ‘লাভ অ্যাফেয়ার’ ছিল বলেও মন্তব্য করেছিলেন। অভয়া কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন শুরু হলে সেটিকে ‘হুজুগ’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। একটা সময়ের পর আন্দোলন ভুলে সকলকে উৎসবে ফিরতে বলেছিলেন।

আরও পড়ুন: ‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

তবে এবার পালাবদল হতেই বারুইপুরের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মিছিলের জন্য কলকাতা হাই কোর্টের অনুমতি চেয়েছিলেন। শর্তসাপেক্ষে অনুমতিও মিলেছে। সেই অনুযায়ী আজ, বুধবার বেলা ২.৩০ টেয় বালিগঞ্জ থেকে শুরু হবে মিছিল এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে তা শেষ করতে হবে। মিছিল প্রসঙ্গে বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘উনি মিছিল করবেন বলছেন, কিন্তু হাঁটবে কে? ওঁর সঙ্গে তো কেউ নেই। একা মর্নিং ওয়াকে যাবে, যাক! কী আছে।’ এরপরই বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ভূমিকার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় এতদিন দোষীরা শাস্তি পায়নি, তাই অপরাধটা সামাজিক ব্যধিতে পরিণত হয়েছিল। কিন্তু আর ওসব চলবে না। কাউকে ছাড়া হবে না। যারা অন্যায় করেছে সকলে শাস্তি পাবেই। মানুষ এবার শান্তিতে থাকবে বাংলায়।’

সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি কামদুনির দুই প্রতিবাদীর

রাস্তার অন্ধকারে ডেলিভারি কর্মীর সঙ্গে চিতাবাঘের রুদ্ধশ্বাস লড়াই! তারপর যা হল শুনলে আপনিও…

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা