‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু ঘিরে নতুন মোড়। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর পর এবার মুখ খুললেন তাঁর স্ত্রী। স্বামীর পক্ষে সাফাই না গেয়ে উল্টে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, প্রভাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রভাস এমন অপরাধ করতেই পারে। দোষ করেছে বলেই গুলি খেয়েছে।

বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডলের মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় তাঁর বাড়িতে। সেই সময়ই পরিবারের প্রতিক্রিয়া সামনে আসে। প্রথমে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানান, যা হয়েছে ঠিক হয়েছে। ছেলের দেহ নিতে তাঁরা যাবেন না বলেও জানান তিনি। এরপর মুখ খোলেন প্রভাসের স্ত্রী। তাঁর কথায়, ‘ও বরাবরই নোংরা মানুষ। তাই এই অপরাধ ও করেনি, এমন বলতে পারব না। ও সবই করতে পারে। বিয়ের পর আমার উপরও অনেক অত্যাচার করেছে। সব সহ্য করে সংসার করেছি। দোষ করেছে বলেই গুলি খেয়েছে।’  তবে তিনি আরও জানান, থানার পক্ষ থেকে দেহ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরিবারের সকলের মত থাকলে তিনিও যাবেন। পরে জানা যায়, মৃতের মা ও স্ত্রী থানার উদ্দেশে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেমেই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় বস্তাবন্দি নাবালিকার দেহ। এরপর ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় সূর্যপুরের ঘটনাস্থলে।

আরও পড়ুনঃ ‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি কামদুনির দুই প্রতিবাদীর

পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছে আচমকাই এক তদন্তকারী আধিকারিকের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। সেই সময় পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত এখনও চলছে । 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের