নবান্নে ঢুকেই আচমকা অর্থ দফতরে ঢুঁ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : নবান্নের মুখ্যমন্ত্রীর দফতর ১৪ তলায়। মঙ্গলবার নবান্নে ঢুকেই আচমকাই অর্থদফতরে সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের ১৪ তলার পরিবর্তে সোজা হাজির হন ১২ তলায়। অর্থ দফতরে গিয়ে, সেখানে অফিসার-কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

জানা গিয়েছে, অর্থ দফতরের কাজ কেমন চলছে সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কিছু অফিসার ছবি তোলার অনুরোধ জানালে, খোশ মেজাজেই সেই অনুমতি মিটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অর্থ দপতরে গিয়েছেন খবর পেয়েই নিজের ঘর থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন অর্থসচিব প্রভাত মিশ্র।

সূত্রের খবর, প্রায় পাঁচ থেকে সাত মিনিট অর্থদফতরে কাটিয়েছেন তিনি। সেখানে সকলের সঙ্গে কথা বলে নিজের দফতরে ফিরে গিয়েছেন। নিজের ১৪ তলার অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

প্রতিদিন নবান্নে এসে সাধারণত সরাসরি নিজের অফিসে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার ব্যতিক্রম ঘটিয়ে অর্থ দফতরে পরিদর্শন করেছেন তিনি। নাবান্নের অন্যান্য দফতরে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট নতুন নয়। এর আগেও মুখ্যমন্ত্রী আচমকা ভূমিদফতর, অর্থদফতরের কাজ কর্ম দেখতে পরিদর্শনে গিয়েছিলেন। এদিন সরকারি দফতরের কাজ ও খতিয়ান নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সরকারি কাজের ফাইল নিয়েও কথা হয়েছে।

২০২৩ সালে মার্চ মাসে এইভাবেই সারপ্রাইজ ভিজিট করেছিলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে। সেই সময় কর্মীদের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ২ বছর পর ফের নবান্নের আরেক দফতর ঘুরে দেখলেন তিনি।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ