‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বুধবারই (১৮ জুন) ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া পাওনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের টাকা দেয়নি কেন্দ্র। রাজ্য সরকার চার বছর ধরে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে ওই টাকা দিয়েছে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’

জরুরি অবস্থার বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৫ শে জুন ‘সংবিধান হত্যা দিবস’ পালনের জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র। এদিন সাংবাদিক বৈঠকে ওই চিঠির প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতে কি আজ গণতন্ত্র আছে? প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে কেন্দ্র। প্রতিদিন মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। সব রাজ্যের অধিকার ক্ষুন্ন করছে। রোজ রোজ সংবিধান বদলাচ্ছে। এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে?

কলকাতা হাইকোর্টের রায়ে তিন বছর বন্ধ থাকার পর ফের বাংলায় চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। এদিন ওই রায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালত অগস্ট থেকে কাজ শুরু করতে বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, কোনও টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’

রাজভবনের মাধ্যমে বাংলা দিবস পালন ও প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সমান্তরাল প্রশাসন তৈরির চেষ্টা চালাবেন না মনে রাখবেন রাজ্য সরকার নির্বাচিত। রাজ্যপাল মনোনীত। অমিত শাহকে বাদ দিয়ে রাষ্ট্রপতি সব কিছু করলে সেটা মেনে নেবেন? ক্ষমতার দম্ভ করছেন। ক্ষমতার অপব্যবহার করছেন। কাল যখন দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, তখন কী হবে? কে বলতে পারে কার কপালে কি আছে?’

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস