চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: ছাত্রনেতা আনিসের মৃত্যুর তদন্তে SIT- গঠনের নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি: আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে SIT- গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mammata Banerjee)। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(H.K. Dwivedi)। কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মমতা।

উলুবেড়িয়া মহকুমার আমতাতে শুক্রবারে রাতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে খুন হন ছাত্রনেতা আনিস(Anish khan)। তারপর থেকেই গত দু’দিন ধরে রাজ্যে চড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই ঘটনায় সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আনিসের ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই। আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শন দিতে গিয়েছেন তাঁরা জানেন জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি আমাদের হেল্পও করেছিলেন।’ 

ছাত্রনেতা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হলেও আনিস একাধিক এনজিও-এর সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক নানা দুর্নীতি রাজ্যের কাছে রিপোর্ট পাঠাতেন আমতার ওই যুবক। 

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ