‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ - রাজ্যপালের বিরুদ্ধে সরব মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে উঠেছে কলকাতার রাজভবনেরই এক অস্থায়ী মহিলাকর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ(Molestation Case)। সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত করার কাজ শুরু করে দিয়েছে। কার্যত বিজেপিবান্ধব এই রাজ্যপাল বাংলায় আসার পরে প্রথমে ঠিক পথে হাঁটলেও পরে পদ্মশিবিরের অঙ্গুলিহেলনে এমন সব পদক্ষেপ করতে শুরু করেন যে, রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধ বেঁধে যায় যা এখনও চলছে। এরই মাঝে এই শ্লীলতাহানিকাণ্ডে হুগলি জেলার সপ্তগ্রাম থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা টলি নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে মমতা সরব হন রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানিকাণ্ড নিয়ে। তিনি বলেন, ‘‘আমাকে রাজভবনে(Raj Bhawan Kolkata) ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!’ ঘটনা হচ্ছে বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছে পদ্মশিবির। কার্ত বিজেপির কোনও নেতাই সেভাবে রাজ্যপালের হয়ে মুখই খুলতে চাইছেন না। খুলছেনও না। 

এদিন মমতা বলেন, ‘সন্দেশখালিতে কী হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। ওখানে জঘন্য অপরাধ হয়েছে। একটা মেয়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। সে জানেও না, তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে। এটা আগেকার দিনে হত। বেচারা জানতেই পারত না। মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন? একজন মহিলা ওপর অত্যাচার করার আপনি কে? কাল নাকি প্রেসকে ডেকেছিল। পুরোটা দেখিয়েছেন? পুরোটা দেখিয়েছেন কি? আমি জিজ্ঞাসা করছি প্রেসকে। ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে। যেটা এডিট করেছেন, সেটাও আছে। আমি রেখেছি। এখনও তো সব বেরোয়নি। আরও একটা ভিডিয়ো আমি পেলাম – পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তির। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ! রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই।’

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ