চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শরৎ আকাশে নীল গগনে, মা আসছেন দুর্গা অঙ্গনে’, নবরাত্রিতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে পালিত হচ্ছে শারদীয়া নবরাত্রি। রবিবার ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। নবরাত্রির প্রতিপদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। চলতি বছর সর্বকালীন রেকর্ড হিসেবে প্রায় ৩ হাজার পুজোর উদ্বোধন করবেন তিনি।

সোমবার নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “শরৎ আকাশে নীল গগনে, মা আসছেন দুর্গা অঙ্গনে” সকলকে জানাই শুভ প্রতিপদের আন্তরিক শুভেচ্ছা। এই আনন্দের দিনে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

মুখ্যমন্ত্রীর লেখা ও সুরের গানের সঙ্গে ভিডিও করে সেটাই পোস্ট করেছেন তিনি। পুজো উদ্বোধনের ছবিও সেখানে রয়েছে। শনিবার বৃষ্টি উপেক্ষা করে কলকাতার একাধিক পুজোমণ্ডপের উদ্বোধনে সামিল হয়েছিলেন তিনি৷ হাতিবাগান সর্বজনীন, উত্তর কলকাতার টালা প্রত্যয় থেকে শুরু করে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব—প্রতিটি জায়গায়ই ভিড় জমেছিল উপচে পড়া৷ শ্রীভূমি ঠাকুর দেখতে প্রতিবছরে প্রচুর ভিড় হয়। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী বলেছেন, ভিড় যেন রাস্তায় সমস্যার সৃষ্টি না-করে৷ শনিবারের মতো রবিবারও একাধিক মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি। মহালয়ার দিন দুপুর থেকে একের পর এক পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পূজার মন্ডপে হাজির হন তিনি। প্রতিবারের মতো দেবীর চোখ আঁকেন তিনি। এরপর ওই মন্ডপের পাশে একটি মন্ত্র থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ৩১টি পুজোর উদ্বোধন করেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ