ভাষা-মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা! টুইট মুখ্যমন্ত্রীর

প্রতি বছর ফিরে ফিরে আসে ২১ ফেব্রুয়ারি। শ্রদ্ধায়, ভালবাসায় দুই বাংলার পাশাপাশি বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। এদিন তাই টুইট করে আপামর বাঙালিকে শুভেচ্ছা জানালেন বাংলার অগ্নিকন্যা এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমার ভাইয়ের রক্তে রাঙানো আজ ২১ ফেব্রুয়ারি। আমি কী তা ভুলতে পারি! সত্যিই তো যারা আমরা বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করি, বাংলা ভাষায় গলা ছেড়ে গান গাইতে ভালবাসি, বাংলা কবিতা উচ্চস্বরে আবৃত্তি করি, ডুব দিতে পছন্দ করি বাংলা সাহিত্যে তাঁরা কী বাংলা ভাষাকে ভুলতে পারি! পারি না, আমরা কেউই তা পারি না। আর পারি না বলেই প্রতি বছর ফিরে ফিরে আসে ২১ ফেব্রুয়ারি। শ্রদ্ধায়, ভালবাসায় দুই বাংলার পাশাপাশি বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। এদিন তাই টুইট করে আপামর বাঙালিকে শুভেচ্ছা জানালেন বাংলার অগ্নিকন্যা এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সেইসমস্ত শহিদদের স্যালুট। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদযাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি। ভাষা-মোদের ভালবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা।’ মুখ্যমন্ত্রী যে বহুত্ববাদকে এদিন তাঁর টুইটে তুলে ধরেছেন সেটাই এই বাংলার প্রাণের সুর, ভারতের প্রাণ। কিন্তু সেই বহুত্ববাদকে এখন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ও হিন্দুত্বের ধ্বজ্জাধারী কিছু মানুষ। তাদের কার্যকলাপে আজ বিপন্ন বাংলা ভাষা থেকে শুরু করে ভারতের বহু বর্ণ, বহু ধর্ম, বহু সংস্কৃতি। তাঁরা চেনেন শুধু হিন্দুত্ব, গুজরাত আর হিন্দি। সেটাই ভারতকে গেলানোর চেষ্টা করে চলেছেন। একুশের বিধানসভা ভোটে বাংলার মানুষের তীব্র প্রত্যাখানের পরেও তাঁদের লজ্জা করে না। মুখ্যমন্ত্রীর টুইট সেই একুশের সকালে যেন আগামী দিনের লড়াইয়ের পথ দেখিয়ে দিল। লড়তে হবে আমাদের সকলকে ভারতের বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার জন্য। তবেই বাঁচবে আমরি বাংলা ভাষা।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা