চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, আজ নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বুথ স্তরীয় মেগা সমাবেশ করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে জোড়াফুল শিবিরের এই সমাবেশে নেতা কর্মীদের বার্তা দিতে উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আগামী বছরের প্রথমদিকে হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের সব জেলার পঞ্চায়েত স্তরের নেতাদের বার্তা দিতে বৃহস্পতিবার এই সমাবেশের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।  সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মঞ্চ থেকেই দলের অনুশাসন ও শৃঙ্খলার বিষয়ে নেতাদেরকে স্পষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল কী হবে পঞ্চায়েত নির্বাচনে, তার পথও এদিন বাতলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করছে বলে আগেই সরব হয়েছে তৃণমূল। কয়লা পাচার কাণ্ডে বুধবার মলয় ঘটকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই ও ইডির আতসকাচের তলায় শাসকদলের একাধিক নেতা মন্ত্রী। সেই আবহে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে এই সমাবেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সমাবেশে হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি, সমস্ত পুরসভার কাউন্সিলর, জেলাপরিষদের সদস‌্য ও কর্মাধ‌্যক্ষরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক ও সাংসদ এদিন সমাবেশে হাজির থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতা ও বিধাননগর পুরসভার সমস্ত কাউন্সিলর, মেয়র পারিষদ ও বরো চেয়ারম‌্যানদের। এদিন সকাল ১১ টায় পৌঁছে নাম নথিভুক্ত করতে হবে আমন্ত্রিতদের। মূলত আমন্ত্রণ পেলে তবেই এই সভায় উপস্থিত থাকতে পারবেন তৃণমূলের নেতা কর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ