খেলা হবে দিবসে টুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিন অর্থাৎ ১৬ আগস্ট সেই ‘খেলা হবে দিবস’। সেই দিনেই টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে রাজ্যের সরকারি কর্মসূচিতে যোগ হয়েছে বেশ কিছু বাৎসরিক বিশেষ কর্মসূচিও। তার মধ্যে অন্যতম হল ‘খেলা হবে দিবস’(Khela Hobe Diwas)। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটেই এই ‘খেলা হবে দিবস’-এর সূচনা হলেও পরে এই কর্মসূচিকে রীতিমত সরকারি কর্মসূচিতে রূপান্তরিত করা হয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি তৃণমূল দলগত ভাবেও এই কর্মসূচি পালন করছে। এদিন অর্থাৎ ১৬ আগস্ট সেই ‘খেলা হবে দিবস’। সেই দিনেই টুইট(Tweet) করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি টুইট করে জানিয়েছেন, ‘খেলা হবে দিবসে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত বছর এই দিনটা খুব ভাল ভাবে পালন করা হয়েছিল। এ বছর আরও বেশি করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখতে চাই। ওঁরাই উন্নয়নের সবচেয়ে সম্ভাবনাময় বাহক। আমি চাই এই দিনটা এ রাজ্যে তরুণ নাগরিকদের জেদ এবং আবেগের প্রকাশের প্রতীক হয়ে থাকুক।’

গত শনিবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বেহালায় একটি সভা করতে। সেদিন তিনি প্রকাশ্য মঞ্চ থেকেই জানিয়েছিলেন, ‘১৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে আন্দোলন আবার শুরু হবে। ওইদিন খেলা হবে দিবস। মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন।… রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।’ দলনেত্রীর সেই নির্দেশ মেনেই এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে পথে নেমে পড়েছে টিম তৃণমূল(TMC)। পাড়ায় পাড়ায় চলছে মিছিল আর সিবিআই-ইডির বিরুদ্ধে প্রতিবাদ সভা। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও এদিন বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, বেলা সাড়ে ১২টার সময় এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলী ও স্কোয়াশে ব্রোঞ্জ পদক জয়ী সৌরভ ঘোষালকে সম্বর্ধিত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আবার বিকাল ৪টে নাগাদ হরিশ পার্ক এলাকায় একটি মহিলা ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। 

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন