নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর কাছে গিয়েছিল একাধিক গ্রামের নাম। সেখান থেকেই ‘পথশ্রী((Pathasree)-রাস্তাশ্রী(Rastasree)’ প্রকল্পের উদ্বোধন হতেই পারত। কিন্তু তিনি বাছলেন সেই একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছেন তাপসী মালিক(Tapasi Malik)। জড়িয়ে আছেন খোদ তিনিও। সেই নাম আজ দেশের জমি আন্দোলনের ইতিহাসে এক জ্বলন্ত প্রতিবাদ হয়ে থেকে গিয়েছে। সিঙ্গুর। মঙ্গলবার সেই সিঙ্গুরের(Singur) বুকে দাঁড়িয়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি, মানে বাংলার অগ্নিকন্যা বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একদিন এই সিঙ্গুরের বুকেই দিনের পর দিন ধর্ণা দিয়েছেন যেমন তেমনি এই সিঙ্গুরের জন্যই ছিল তাঁর ঐতিহাসিক ২৬ দিনের অনশন আন্দোলন। 

আরও পড়ুন বাংলার ৭৭ হাজার বুথের মধ্যে ৩২ হাজার বুথে বিজেপির অস্তিত্বই নেই

বিধানসভার বাজেট অধিবেশনে ‘পথশ্রী-রাস্তাশ্র’ প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ১২ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার রাজ্য সরকারের সেই যাত্রাই শুরু হল সিঙ্গুর থেকে। যাত্রা শুরু করালেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে গিয়ে সিঙ্গুর-২ গ্ৰাম পঞ্চায়েতের রতনপুর নেতাজি সঙ্ঘ থেকে আথালিয়া নবোদয় সঙ্ঘ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা। নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ওই ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করে অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ভার্চুয়ালি রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি সিঙ্গুরবাসীও।

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা