রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন চায় না বাংলা, বোঝেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভোটের অনেক আগে থেকেই ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরোধিতা করে গিয়েছেন। বার বার এই মর্মে বার্তাও দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিকে(The Politics of Division on the Basis of Religion) একেবারেই মেনে নিতে পারছেন না সম্প্রীতিতে বিশ্বাস রাখা বাংলার মানুষ(People of Bengal Believe in Harmony)। এমনটাই উঠে এসেছে রাজ্যজুড়ে চলা সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে(Survey Report)। তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের(West Bengal) রাজনীতিতে ভোটের জন্য ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি একেবারে অনুচিত বলে জানিয়েছেন ৮০ শতাংশ মানুষ। আর বাংলার এই পছন্দ-অপছন্দের সঙ্গে ঘর করা বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাই ভোটের অনেক আগে থেকেই ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরোধিতা করে গিয়েছেন। বার বার এই মর্মে বার্তাও দিয়েছেন। এমনকি ভোট প্রচারের মঞ্চ থেকে বার বার বিজেপিকে এই নিয়ে কড়া বার্তাও দিয়েছেন। ভোট সমীক্ষকদের এখন দাবি, মমতার এই বাংলা আর বাঙালিকে বোঝার ক্ষমতা সঠিক থাকায় এখনও বাংলার বুকে তাঁর সমকক্ষ কেউ হয়ে উঠতে পারেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নন। তিনিও মমতার সমকক্ষ হয়ে উঠতে পারেননি বলেই একুশের ভোটে বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে।

Model Resource Services নামে একটি সংস্থা রাজ্যজুড়ে সমীক্ষা চালিয়েছিল। সেখানেই উঠে এসেছে ধর্ম নিয়ে রাজনীতি করার প্রসঙ্গে রাজ্যবাসীর তথা বাঙালির মনের কথা। সেই সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষই সরব হয়েছেন ধর্মের রাজনীতির বিরুদ্ধে। তবে এর পক্ষে সায় দিয়েছেন ১৮ শতাংশ মানুষ। আর কোনও মতামত দিতে অস্বীকার করেছেন বা এবিষয় কিছুই বলতে পারবেন না বলে জানিয়েছেন ২ শতাংশ মানুষ। নির্বাচনের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট সামনে আসায়, এর ভিত্তিতে রাজ্যের ফলাফলও আন্দাজ করতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে এই সমীক্ষা থেকেই স্পষ্ট, সংখ্যাগুরুদের ভোট নিজেদের পক্ষে একত্রিত করার লক্ষ্যে বিজেপি যে ধর্মের তাস খেলেছে, তা অন্তত এরাজ্যে সফল হবে না। 

এই সমীক্ষায় নির্বাচনী বন্ড নিয়েও সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হয়েছিল। বিজেপি সরকারের চালু করা Electoral Bond-কে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এবার এই একই ইস্যুতে সমীক্ষা রিপোর্ট বলছে, ৩৬ শতাংশের মতে নির্বাচনী বন্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। বন্ড চালু করে কোনও অন্যায় হয়নি এমনটা মনে করেন মাত্র ১৫ শতাংশ। ৩২ শতাংশ মানুষ মনে করেন বন্ডের জন্য একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। বাকি ১৭ শতাংশ মানুষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩