‘জিতবেন মমতাই’, ভবানীপুরে ভোট শেষ হওয়ার আগেই ফল ঘোষণা অধীরের

তবে অনেক আগে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে নিশ্চিত ছিলেন। আর সেকারণেই হয়তো উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে না বলে ঘোষণা করেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভবানীপুরে আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, এবারেও জিতবেন।’ কোনও তৃণমূল নেতৃত্ব নয়, বরং প্রদেশে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর গলাতেই শোনা গেল মমতার জয়গান। তাও আবার উপনির্বাচনের ভোটপর্ব মেটার আগেই দাবি করলেন তিনি। তবে অনেক আগে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে নিশ্চিত ছিলেন। আর সেকারণেই হয়তো উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে না বলে ঘোষণা করেছিলেন তিনি।

ভবানীপুর উপনির্বাচনে দল প্রার্থী দেবে না বলে অনেক আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে তখন অধীর চৌধুরী দাবি করেছিলেন, প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। তবে এদিন ভোটচলাকালীন তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, ঠিক কেন কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেয়নি। এদিন অধীর বলেন, ‘ভবানীপুরে উচ্চমধ্যবিত্ত পাড়া রয়েছে। যাদের সমর্থন মমতার পক্ষেই ছিল, এখনও আছে। যেই অংশগুলিতে মনে করা হয় ভোট তৃণমূলের বিরুদ্ধে যাবে সেখানকার ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয়। তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জিতেছেন, এবারেও জিতবেন। ভোট কম পড়ুক বা বেশি। ভোটদানের হার বেশি হলে বার্তা যেত বেশি সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করেছেন। যদি উপনির্বাচনের শেষ পর্যন্ত বেশি শতাংশ ভোট পড়ে, তাহলে ধরে নেওয়া যেতে পারে মমতাই জিতছেন। ভোটের হার কম হলে এমনটা জোর দিয়ে বলা যাবে না।’

ভবানীপুরের ফলাফল নিয়ে তৃণমূলের পক্ষে বললেও সামসেরগঞ্জ ও জঙ্গিপুর নিয়ে অবশ্য আশাবাদী বহরমপুরের সাংসদ। অধীরের দাবি, ‘সামসেরগঞ্জের ভাষাই, পাইকর ,দোগাছি এই এলাকাগুলিতে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে ভোট করানো হচ্ছিল। তবে কংগ্রেসের কর্মীরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ময়দানে নেমে অন্যায়ের প্রতিবাদ করছেন তাঁরা।’ নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য