গলায় শাবলের কোপ, রক্তাক্ত অবস্থায় ছুট, মেয়রের ওয়ার্ডে প্রকাশ্যে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। মৃতের নাম অশোক পাসওয়ান (Ashok paswan)। গলায় শাবল ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠেছে খোদ মেয়রের ওয়ার্ডেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। রবিবার সকালেও থমথমে রয়েছে এলাকা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড ৮২ নম্বর (82 Word)। শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসর বসেছিল। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অশোক পাসওয়ান (৪৫)। চিৎকার চেঁচামেচির মধ্যেই আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন অশোক পাসওয়ান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাস্তার পাশেই পড়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন। তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ইতিমধ্যে  জনকে জিজ্ঞাসাবাদ করছে চেতলা পুলিশ আধিকারিকরা। চেতলা থানার তরফে আধিকারিকরা ভিডিওগ্রাফিও করছেন বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

অশোক পাসওয়ানের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এই ঘটনা পুরানো কোনো আক্রোশ রয়েছে কিনা জানতে চাইছে তদন্তকারীরা। ঘটনাস্থলের দোকানদার সহ পথচলতি মানুষদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর