১২ দফতরের কাজ নিয়ে শনিতে নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি : ১২ দফতরের কাজ নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার নবান্নে ১২ দফতরের কাজের পর্যালোচনা করতেই এই বৈঠক।

জানা গিয়েছে, রাজ্যের একাধিক প্রকল্পের কাজ নিয়ে এদিন কথা বলবেন তিনি। মোট ১২ বিভাগের মধ্যে রয়েছে, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি, স্বরাষ্ট্র, সেচ, ভূমিসংস্কার, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র শিল্প, পঞ্চায়েত এবং পুরদপ্তর। এই বিভাগের সমস্ত পদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক করবেন তিনি।

শনিবার দুপুরে নবান্নে এই দফতরের কর্তাদের হাজির থাকার কথা বলা হয়েছে।দফতরের কর্তারা ছাড়াও এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এপ্রিল থেকে শুরু হয়েছে আর্থিক বছর। বছরের শুরু থেকেই সমস্ত প্রকল্পের কাজ সঠিকভাবে করতে এবং নির্দিষ্ট সময়ে সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে বদ্ধপরিকর নবান্ন। তাই সেই সকল বিষয় নিয়েই দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।

সরকার যে সকল প্রকল্পের ঘোষণা করেছে, সেগুলোকে গুরুত্ব সহকারে দেখা এবং শুধু মুখেই নয়, বাস্তবে পূরণ করতে চায় রাজ্য সরকার। যে প্রকল্পগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, কত কাজ বাকি আছে সব বিষয়ে কথা হবে এই বৈঠকে।

চলতি মাসেই দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। সেই নিয়েও এদিনের বৈঠকে কথা হতে পারে বলে জানা গিয়েছে। নকল ওষুধ সংক্রান্ত বিষয় নিয়েও এদিন মুখ্যসচিব আলোচনা করতে পারেন বলে জানা যাচ্ছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং