কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে সম্পন্ন গণতর্পণ, হল বিশেষ পুজোও

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শাস্ত্রীয় বিধি মেনে কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার সকালে আয়োজিত হয় গণতর্পণ। পিতৃ তর্পণে অংশ নেন ১৫০ জন শ্রদ্ধেয় ব্যক্তি।  চিরাচরিত রীতি মেনে ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে আজ আয়োজিত হয় গণতর্পণ। মূল মন্দিরে পূজা এবং সমবেত প্রার্থনার পর হয় গণতর্পণ।

রবিবার সকালে প্রথমে দেব তর্পণ, তারপর মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য তর্পণ, যম তর্পণ এবং তার পরে পিতৃ তর্পণ করা হয়।  রবিবারের সকালে মূল মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়।  রাধা-কৃষ্ণ, ভগবান শিব, দেবী কালী এবং ভক্তদের অনুভবে যিনি বহিরঙ্গে শিব, অন্তরঙ্গে বিষ্ণু – সেই মহর্ষি নগেন্দ্রনাথের পুজো কর হয়। সঙ্গে তাঁর মানসপুত্র ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের ত্যাগী শিষ্য ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজেরেও পুজো করা হয় নিষ্ঠাভরে। এদিন যারা তর্পণ করছেন তাঁরা ছাড়া অন্যান্য ভক্তেরা পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান।

এই গণতর্পণ পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল, শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর। সহযোগিতায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য, সমর চট্টোপাধ্যায় এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস। মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “মহর্ষি নগেন্দ্রনাথ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর নির্দেশিত সনাতন ধর্মের রীতি-নীতি পালনের আদর্শ অনুসরণ করে তর্পণ মন্ত্রের ‘তৃপ্যন্তু সর্বমানবা’ – ভাব সামনে রেখে আমাদের মঠে প্রতিবছরই গণতর্পণের আয়োজন করা হয়। এ বছরও সেই রীতি বজায় রাখা হয়েছে।”

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের